রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

জেলেনস্কির সঙ্গে বাইডেনের বৈঠক রোববার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ১১২ Time View
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রোববার ইউক্রেনের প্রেসিডেন্টের ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করবেন। একই সঙ্গে তিনি তার জি৭ মিত্রদেশের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।  রোববার সকালে এই জি৭ ফোরমের এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জানান। খবর সিএনএনের। 

তিনি বলেন, রোববার সকালে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের সভাপতিত্বে অনুষ্ঠিত জি৭ বৈঠকে বাইডেন অংশ নেবেন। জি৭ নেতারা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গেও বৈঠক করবেন। আর সেখানেই রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা বিষয়ে আলোচনা হবে।

জি৭ নেতারা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের সর্বশেষ অগ্রগতি এবং এর বৈশ্বিক প্রভাব নিয়ে আলোচনা করবেন। ইউক্রেন ও ইউক্রেনের ভবিষ্যতের জন্য সমর্থন এবং রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধের জন্য গুরুতর খরচে কীভাবে বাধা আরোপ করা যায়, তা নিয়ে যৌথ প্রতিক্রিয়া অব্যাহত রাখার বিষয়ে আলোচনা করবেন।

কিউএনবি/অনিমা/৬ই মে, ২০২২/২৩ বৈশাখ, ১৪২৯/রাত ১১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit