বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

জয়পুরহাটে ভুয়া র‌্যাব সদস্য আটক

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ৪২৭ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে আলমগীর হোসেন (৩২) নামে এক ভুয়া র‌্যাব সদস্যকে আটক করেছে র‌্যাব-৫ এর সদস্যরা। শুক্রবার ভোর রাতে র‌্যাব পরিচয়ে চাঁদাবাজি করার সময় জয়পুরহাট শহরের খনজনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক আলমগীর হোসেন জয়পুরহাট পৌর শহরের সওদাগরপাড়ার মহল্লার সওদাগর শেখের ছেলে।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কমান্ডার মেজর হাসান মাহমুদ জানান, আটক আলমগীর দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সময় র‌্যাব, সিআইডি,পুলিশ ও সাবেক সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে জেলার বিভিন্ন এলাকায় বেকার যুবকদের সরকারি চাকুরি দেওয়ার কথা বলে এবং সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনপূর্বক চাঁদাবাজি করে আসছিল।

ভোর রাতে খনজনপুর এলাকায় এক ব্যক্তি র‌্যাব পরিচয় দিয়ে চাঁদা দাবি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে সেনাবাহিনীর ভুয়া আইডি কার্ড, র‌্যাবের পোষাক পরিহিত পার্সপোর্ট সাইজের ছবি, ভুয়া সিআইডির কার্ড, একটি মোটর সাইকেলসহ তাকে আটক করা হয়।

কিউএনবি/অনিমা/৬ই মে, ২০২২/২৩ বৈশাখ, ১৪২৯/রাত ৯:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit