শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

করোনায় মৃত্যুহীন দিন পার, শনাক্ত বাড়ল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ১৪৮ Time View

ডেস্কনিউজঃ মহামারি করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯ লাখ ৫২ হাজার ৭৬৬ জনে। এ সময়ে করোনায় আরও একটি মৃত্যুহীন দিন পার করল দেশ। ফলে মৃত্যুর সংখ্যা আগের মতই ২৯ হাজার ১২৭ জনে অপরিবির্তত থাকল।

শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় যে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে, তাদের মধ্যে ১৪ জনই ঢাকা জেলার বাসিন্দা। এছাড়া একজন চট্টগ্রামে, দুজন ময়মনসিংহের ও একজন রাজশাহী বিভাগের বাসিন্দা। গত একদিনে ৩ হাজার ৪৫৫টি নমুনা পরীক্ষা করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় ২৫৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ১৮ লাখ ৯৭ হাজার ৪৬ জন। এছাড়া দেশে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ২৬ হাজার ৫৯৩ জন। অর্থাৎ তারা করোনায় আক্রান্ত হওয়ার পর এখনো সুস্থ হননি।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

২০২১ সালের ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এরপর বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়।

এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

কিউএনবি/বিপুল/ ০৬ মে ২০২২খ্রিস্টাব্দ/ বিকাল ৪.০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit