বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম
হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে দক্ষিণী অভিনেত্রী কৃতি শেঠির দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অস্থায়ী চুক্তির পথে ইরান-ওমান পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর ককরোচ পার্টির দুই নেতাকে ৫ দিনের জেল, মোদিকে আবারও ‘কাপুরুষ’ আখ্যা দিপকের ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ

রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন বেঞ্জেমা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ১০৮ Time View

স্পোর্টস ডেসক্ : কার্লো আন্সেলোত্তির হাত ধরে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। আবারও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের হাতছানি রিয়ালের সামনে। সামনে এবার লিভারপুল। আরও কঠিন চ্যালেঞ্জ। রিয়াল কোচ কার্লো আন্সেলোত্তি বলেছিলেন, এ মৌসুমই শেষ। এরপরই তিনি রিয়ালের দায়িত্ব ছাড়বেন। তবে একই সঙ্গে বলেছিলেন, এরপরও যদি রিয়াল মাদ্রিদ আমাকে আরও ১০ বছর রেখে দিতে চায়, তাহলে থাকব। রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছেড়ে কোথায় যাবেন? কানাডার জাতীয় দলের দায়িত্বে কি দেখা যাবে কার্লো আন্সেলোত্তিকে? সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেননি রিয়াল কোচ। ইউরোপের সেরা পাঁচটা লিগ খেতাব জয়ের নজির গড়েছেন কার্লো আন্সেলোত্তি। রিয়ালকে লা লিগা দেওয়ার সঙ্গে সঙ্গে সেই নজির গড়েন তিনি। 

ম্যানচেস্টার সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও পৌঁছে গেছে রিয়াল মাদ্রিদ। খেতাব ছাড়া আর কোনও কিছুই ভাবছেন না তিনি। কোচিং জীবনে পঞ্চম বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছালেন আন্সেলোত্তি। ২০০৩, ২০০৫, ২০০৭ চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলান, ২০১৪ আর ২০২২ সালে রিয়াল মাদ্রিদের হয়ে ফাইনালে উঠলেন। এদিকে গত বুধবার রাতেই ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছুঁয়ে ফেলেন করিম বেঞ্জেমা। চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্যায়ে টানা ৫ ম্যাচে গোল করার রেকর্ড রয়েছে সিআর সেভেনের। সেই রেকর্ড ছুঁয়ে ফেললেন করিম বেঞ্জেমা। নক আউটে টানা ৬টি ম্যাচে গোল করার রেকর্ড রয়েছে রোনালদোর। ফাইনালে গোল করলে সেই রেকর্ডও ছুঁয়ে ফেলবেন বেঞ্জেমা। নক আউটে রোনালদোর ১০ গোলের রেকর্ডও স্পর্শ করেছেন এই ফরাসি সুপারস্টার।

এদিকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এই নিয়ে তৃতীয় বার মুখোমুখি হতে চলেছে লিভারপুল আর রিয়াল মাদ্রিদ। ১৯৮১ সালে প্রথম সাক্ষাতে রিয়ালকে ১-০ হারায় লিভারপুল। সেবারের ফাইনালও হয়েছিল প্যারিসে। ২০১৮ ফাইনালে লিভারপুলকে ৩-১ হারায় রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে আরও একটি নজির গড়েছে রিয়াল মাদ্রিদ। প্রি কোয়ার্টার ফাইনাল, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালে প্রথম পর্বে হেরেও ফাইনালে উঠল রিয়াল মাদ্রিদ। একমাত্র দল হিসেবে এই নজির। ইংল্যান্ডের একমাত্র ক্লাব হিসেবে একই মরসুমে চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ আর লিগ কাপের ফাইনালে ওঠার নজির গড়ল লিভারপুল। এই নিয়ে দশমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে রেডস। ২০২১-২২ মৌসুমে ৫৭ ম্যাচে এখনও পর্যন্ত ১৩৯ গোল করেছে লিভারপুল। ক্লাবের ইতিহাসে এখনও পর্যন্ত এটাই সেরা।

 

 

কিউএনবি/আয়শা/৬ই মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/বিকাল ৩:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit