বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি ক্ষমতায় পরিবর্তন আনার চেষ্টা করছেন রাহুল গান্ধী

‘হালা মাদ্রিদ’ লেখা টুইট মুছলেন ম্যানসিটি তারকা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ১৩০ Time View

স্পোর্টস ডেস্ক : ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি এ মুহূর্তে নিজেদের সেরা দাবি করতে পারছে না। তাদের সব অহংকার গুঁড়িয়ে দিয়েছে স্প্যানিশ ক্লাব লিভারপুল। বুধবার বার্নাব্যুতে প্রত্যাবর্তনের রূপকথা লিখে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। সিটিকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে তারা। আর ওই হারের পর পরই মাঠ ছেড়ে দৌড়ে এসে মোবাইল ফোন নিয়ে নিজের ৮ বছর আগে করা এক টুইট ডিলিট করতে হয়েছে ম্যানসিটি তারকা জ্যাক গ্রিলিশকে।

কি লিখেছিলেন সেই টুইটে গ্রিলিশ? যে তড়িঘড়ি করে তা মুছতে হলো তাকে? তা জানতে ৮ বছর আগে তথা ২০১৪ সালের ২৩ এপ্রিলে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল ম্যাচটিতে ফিরে যেতে হবে। সেদিন ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলছিল রিয়াল মাদ্রিদ। সে ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছিল রিয়াল। সেই সময় রিয়ালভক্ত ছিলেন গ্রিলিশ।জয়ের পর গ্রিলিশ মহা উৎসাহে টুইটে লিখেছিলেন  ‘হালা মাদ্রিদ’। রিয়াল সমর্থকদের প্রিয় এই স্লোগানের অর্থ – এগিয়ে যাও মাদ্রিদ। 

আর সেই টুইট নিয়েই বুধবার বিব্রতকর পরিস্থিতিতে পড়েন গ্রিলিশ। রিয়ালের বিপক্ষে ম্যাচ হারার পর গ্রিলিশের আট বছর আগের টুইট ভাইরাল করে দেন নেটিজেনরা। যেখানে দল মাত্রই হেরেছে, সেখানে সিটিরই এক খেলোয়াড় টুইটে ‘মাদ্রিদ এগিয়ে যাও’, বিষয়টি সিটি সমর্থকদের ভালো লাগছিল না। 

বুঝে না বুঝে গ্রিলিশকে নিয়ে নেতিবাচক মন্তব্য শুরু করেন তারা। আর গ্রিলিশ অবশ্য খুব বেশিক্ষণ এটি চলতে দেননি। দ্রুতই তা মুছে ফেলেন। 

কিন্তু তাতে রক্ষা হয়নি তার। কারণ এই টুইট মুছার আগেই রিয়ালের প্রশংসায় তার আরও দুটি টুইট সামনে চলে আসে। সেবার মাদ্রিদের সাবেক তারকা সের্হিও রামোস ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জোড়া গোলে ৪-০ ব্যবধানে জিতেছিল রিয়াল। সেদিনও গ্রিলিশ টুইট করেছিলেন, ‘হালা মাদ্রিদ! রামোস আপনিই সেরা!’প্রসঙ্গত চলতি মৌসুমে অ্যাস্টন ভিলা থেকে ১১ কোটি ৭০ লাখ ইউরোতে সিটিতে গেছেন এই ইংলিশ ফরোয়ার্ড। 

তথ্যসূত্র: মার্কা, এনএস

 

 

কিউএনবি/আয়শা/৬ই মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/দুপুর ১২:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit