শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

পারমাণবিক যুদ্ধ নিয়ে যে সতর্কবার্তা দিলেন রুশ রাষ্ট্রদূত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ১০৭ Time View

ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ বলেছেন, ন্যাটো পারমাণবিক যুদ্ধের হুমকিকে যথেষ্ট গুরুত্ব সহকারে নিচ্ছে না। এই যুদ্ধ ঘটলে ‘কেউ বিজয়ী’ হবে না বলেও সতর্ক করেছেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম নিউজউইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব জানান বলে মার্কিন সংবাদমাধ্যম আলজাজিরা শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে। নিউজউইকে দেওয়া সাক্ষাৎকারে আনাতোলি আন্তোনভ বলেন, রাশিয়ার পারমাণিক অস্ত্র ব্যবহার করার হুমকির কথা বলা ছিল ‘আমাদের দেশের পারমাণবিক নীতি সম্পর্কে রাশিয়ান কর্মকর্তাদের বিবৃতির স্পষ্ট ভুল উপস্থাপনের একটি সামরিক আস্ফালন’।

তিনি আরও বলেন, আমাদের দেশই সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের কাছে ক্রমাগত প্রস্তাব দিয়েছে যে পারমাণবিক যুদ্ধে কেউ বিজয়ী হতে পারবে না, তাই এই যুদ্ধ কখনই ঘটা উচিত নয়। এরপর তিনি ‘পরমাণু অস্ত্রের ব্যবহার সম্ভব এমন অবস্থার’ উপরও জোর দিয়ে নিউজউইককে আরও বলেন, রাশিয়ার মতবাদ অনুযায়ী পারমাণবিক অস্ত্র ‘রাশিয়া এবং তার মিত্রদের বিরুদ্ধে ওয়েপন অব ম্যাস ডেস্ট্রাকশন (ডব্লিউএমডি) ব্যবহারের জবাবে বা আমাদের দেশের বিরুদ্ধে আগ্রাসনের ক্ষেত্রে যখন রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে পড়ে তখন (পারমাণবিক অস্ত্র) ব্যবহার করা যেতে পারে’।

 

 

কিউএনবি/আয়শা/৬ই মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/সকাল ১০:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit