শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

আজভস্টালের যোদ্ধাদের আত্মসমর্পণ করতে হবে: পুতিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ১০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মারিউপোলের অবরুদ্ধ আজভস্টাল স্টিল কারখানায় এখনও রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় যোদ্ধারা। এ অবস্থায় সেখানকার প্রতিরোধ যোদ্ধাদের অবিলম্বে আত্মসমর্পণ করার পরামর্শ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

পুতিন বলেন, ইউক্রেনের উচিত মারিউপোলের অবরুদ্ধ আজভস্টাল প্ল্যান্টে থাকা নিজেদের যোদ্ধাদের অস্ত্র নামিয়ে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া। 

ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে ফোনালাপের সময় পুতিন এ কথা বলেন বলে বিবিসি জানিয়েছে।  

পুতিন আরও বলেন, আজভস্টাল স্টিল কারখানায় আটকে থাকা বেসামরিক নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার প্রস্তাব দিতে প্রস্তুত রুশ বাহিনী। 

এরপরই আজভস্টালে আটকে থাকা বেসামরিক লোকদের বের হয়ে যাওয়ার সুযোগ দিতে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা করেছে রাশিয়া। 

আর রাশিয়া এমন ঘোষণা দেওয়ার পর ইউক্রেনের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে, রাশিয়া চাইছে স্টিল কারখানার ভেতর আটকে থাকা সেনাদের ধ্বংস করে দিতে। 

এদিকে রাশিয়া তিন দিনের যুদ্ধবিরতির কথা বললেও তারা এখনো আক্রমণ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। 

ইউক্রেন জানিয়েছে, আজভস্টালে আটকে থাকা তাদের সর্বশেষ সেনা ইউনিটকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে রাশিয়া। 

তারা জানিয়েছে, আজভস্টাল স্টিল কারখানার ভেতরে প্রবেশ করেছে রাশিয়ার সেনারা। 

এ ব্যাপারে ইউক্রেনের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, রাশিয়ার দখলদাররা আজভস্টাল এলাকায় ইউক্রেনীয় ইউনিটগুলোকে অবরুদ্ধ করা ও ধ্বংস করে দেওয়ার দিকে মনোযোগ দিয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধবিমানের সহায়তা নিয়ে স্টিল কারখানাটির দখল নেওয়ার জন্য আক্রমণ শুরু করেছে। 

কিউএনবি/অনিমা/৬ই মে, ২০২২/২৩ বৈশাখ, ১৪২৯/সকাল ৯:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit