বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম
হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে দক্ষিণী অভিনেত্রী কৃতি শেঠির দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অস্থায়ী চুক্তির পথে ইরান-ওমান পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর ককরোচ পার্টির দুই নেতাকে ৫ দিনের জেল, মোদিকে আবারও ‘কাপুরুষ’ আখ্যা দিপকের ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ

য়্যুভেন্তাস ছেড়ে যেখানে যাচ্ছেন দিবালা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ১১৬ Time View

স্পোর্টস ডেস্ক : এই প্রশ্নেরও উত্তর পাওয়া গেছে। আনুষ্ঠানিক কিছু নয়, তবে ইতালিয়ান সংবাদ মাধ্যম জানাচ্ছে, ইন্টার মিলান হতে যাচ্ছে দিবালার নতুন ঠিকানা। এর মানে, ইতালি ছেড়ে কোথাও যাচ্ছেন না ২৮ বছর বয়সী এই ফুটবলার। য়্যুভেন্তার ছাড়ার কথা শুনেই তার পেছনে লেগেছিল চেলসি, বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো আরও অনেক দল। তবে হয়তো তাদের এই ইচ্ছে ভেস্তে যাচ্ছে। 

য়্যুভেন্তাসের সঙ্গে সাত বছরের সম্পর্কের ইতি ঘটতে যাচ্ছে পাওলো দিবালার, খবরটা ফাঁস হয়ে গিয়েছিল আগেই। য়্যুভেন্তাসের সঙ্গে দিবালার নতুন চুক্তির ব্যাপারে অনেকদিন আগে থেকেই আলোচনা হচ্ছিল। কিন্তু দুপক্ষ শেষ পর্যন্ত পৌঁছাতে পারেনি সম্মতিতে। ফলে আগামী গ্রীষ্মে ফ্রি এজেন্ট হিসেবে দল ছাড়ছেন তিনি।

জুনেই ইতালির ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আর্জেন্টাইন এই তারকার। তাকে নতুন চুক্তি দিয়ে দলে ভেড়াতে গত বছর বছরপ্রতি ১১০ কোটি টাকার একটা প্রস্তাব দিয়েছিল য়্যুভেন্তাস। তাতে দুপক্ষ রাজিও হয়েছিল। তবে এরপরই তার জীবনের মোড় ঘুরে যায়। ফলে চলতি বছরের মার্চে তাকে দেওয়া সেই প্রস্তাব থেকে কম অর্থের প্রস্তাব দেয় য়্যুভে। নিত্যনতুন চোটের কারণেই ঘটে বিষয়টি।

সেখানেই দিবালার অসন্তুষ্টির শুরু। নতুন চুক্তি অনুযায়ী বছরপ্রতি ৭০ কোটি টাকার একটা প্রস্তাব দেওয়া হয় তাকে। সেটা আর মেনে নেননি তিনি। গত ২১ মার্চ ক্লাবের সঙ্গে তার এজেন্টের প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর ইতালিয়ান সংবাদমাধ্যম কালসিওমের্কাতো বলছে, ইন্টার মিলানের সঙ্গে চুক্তি অনেকটা পাকা কথা হয়ে গেছে তার। সেখানে প্রতি বছর ৬০ কোটি টাকা আয় করবেন তিনি। দলটির সঙ্গে তার চুক্তিটা হবে ৪ বছরের। যার ফলে তার বেতনের পরিমাণটা দাঁড়াবে ২৪০ কোটি টাকা। ২০১২ সালে আর্জেন্টিনার ক্লাব ইনস্তিতুতো থেকে পালারমোর হয়ে খেলতে ইউরোপে আসেন দিবালা। ক্লাবটিতে তিন বছর কাটিয়ে ২০১৫ সালে যোগ দেন য়্যুভেন্তাসে।

কিউএনবি/আয়শা/৬ই মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/সকাল ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit