বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

ঝালকাঠি নলছিটিতে জমি-জমা বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মা ও দুই মেয়ে গ্রুত্বর আহত

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি ।    
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ১৩৭ Time View

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি : ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের ডুবিল গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে মা ও দুই মেয়েকে মারধরের লিখিত অভিযোগ দিয়েছে নলছিটি থানায়। বৃহস্পতিবার নলছিটি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আহত দুই মেয়ের মাতা কলি বেগম। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে জমি-জমা নিয়ে বিরোধের কারণে বাদী কলিবেগম ও তার মেয়ে মালিহা ও শাহানা জেরিন পিতা মৃত: আবুজাফর মো.সেন্টু। আহতরা ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। অভিযোগে উল্লেখ করেছেন,কলি বেগমের স্বামী মৃত আবুজাফর মো.সেন্টুর মৃত্যুর পরে,তার ননদের ছেলে হৃদয়,ইমরান,শাহিন,রিপন,মাঈনুল ও চাঁন মিয়া এ ৬জনকে বিবাদী করে অভিযোগ দায়ের করেন।

পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে তাদের মধ্যে কথার কাটাকাটির একপর্যায় বাদী কলি বেগমের উপর হামলা চালায়। মাকে বাঁচাতে দুই মেয়ে এগিয়ে এলে তাদেরকেও এলোপাথাড়ি কিল,ঘুসি ও লাঠি দিয়ে পিটিয়ে মা ও দুই মেয়েকে গ্রুত্বর জখম করে,এতে মেয়েদের শরিলে নিলা ফুলা জখম হয়েছে। স্থানীয়রা জানায়, সেন্টু মিয়ার মৃত্যুর পরে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল ডুবিল গ্রামের কলি বেগম ও চাঁন মিয়ার পরিবারের সাথে। ওই বিরোধের জেরে বৃহস্পতিবার সকালে চাঁন মিয়া ৮/১০ জন লোক নিয়ে পুকুরের মাছ ধরে নিয়ে যায় ও তাকে গালিগালাজ করতে থাকেন চাঁন মিয়ার ছেলেরা। একপর্যায়ে দুই পক্ষের কথা-কাটাকাটি হয়। এ সময় কলি বেগম কে চর-থাপ্পড় ও কিল-ঘুসি মরতে থাকে। কলি বেগমের দুইটি ছোট ছোট মেয়ে মাকে বাঁচাতে এলে তাদের কেও রেহাই দেয়নি মারধর করে আহত করেছে।

স্থানীয়রা উদ্ধার করে তাদের ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করেন। চাঁনমিয়া বলেন, ‘আমাদের বাড়ির জায়গা নিয়ে সেন্টুর পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। তারা আজ বৃহস্পতিবার) আমার পুকুরের মাছ ধরে নিয়ে যাওয়ার সময় আমি তাদের বাধা দেই। তখন কথার কাটাকাটিতে উভয়ের মধ্যে হাতাপায়ী হয়।’এ বিষয়ে নলছিটি থানায় অভিযোগ তদন্তকারী অফিসার বলেন, আমি বর্তমানে অন্যস্থানে এসেছি। একটুপরে থানায় গিয়ে কলি বেগমের অভিযোগ নিয়ে ঐ এলাকায় যাবো। তিনি আরও বলেন, ‘ঘটনার বিষয়টি শুনেছি। ভুক্তভোগীর পরিবার লিখিত দিয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/৫ই মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/সন্ধ্যা ৬:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit