সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় ধলিয়া খালের নিচ থেকে মাটি উত্তোলনের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা। আশুলিয়ায় ফুটপাতে অবৈধ ওষুধের দোকান উচ্ছেদের আহ্বান ব্যবসায়ীদের নিষিদ্ধ হওয়ার পর নতুন বিতর্কের জন্ম দিলেন নেইমার টানা ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণের আভাস বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সব বিভাগে বৃষ্টির আভাস সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী

প্রাক্তন স্ত্রী জেমিমাকে নিয়ে যা বললেন ইমরান খান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে লক্ষ্য করে একের পর এক সমালোচনা-অভিযোগের বাউন্সার আর ইয়র্কার ছুড়ছে বিরোধীরা। ইমরানও গণজমায়েত ডেকে পাল্টা জবাব দেওয়ার যথাসাধ্য চেষ্টা করছেন। তবে এই রাজনৈতিক আলাপের মাঝেও অনেক সময় মুখ্য হয়ে উঠছে ইমরানের পারিবারিক জীবন। কেউ কেউ তার প্রেম আর বিয়ের প্রসঙ্গও টেনে আনছে সেই আলাপে। এমন আলাপে অতিষ্ট ইমরান বুধবার একটি পাকিস্তানী গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, তার সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথকেও বিরোধীরা আক্রমণে লক্ষ্যবস্তু বানিয়েছিল। তার বিরুদ্ধেও ইহুদিদের হয়ে কাজ করার অভিযোগ এনেছিল। 

ইমরান আরও বলেন, এমনকি অ্যান্টিক টাইলস পাকিস্তান থেকে অন্য দেশে রপ্তানি করার অভিযোগ এনে জেমিমার বিরুদ্ধে মিথ্যা মামলাও করা হয়েছিল। অনাস্থা ভোটে ইমরান খানের পতনের পরও এপ্রিল মাসে ইমরানের সাবেক স্ত্রী জেমিমার যুক্তরাজ্যের বাড়ির সামনে বিক্ষোভের ডাক দিয়েছিল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ দলের ব্রিটেন প্রবাসী নেতারা। এই ঘটনায় জেমিমাও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলে, তার নব্বই দশকের করাচির বাড়ির মতোই পরিস্থিতি আবারও ফিরিয়ে আনছে মুসলিম লিগ সমর্থকরা। যে সময় তার ও তাদের সন্তানদেরকেও রাজনৈতিক আক্রমণের লক্ষ্যবস্ত বানানো হতো।

বুধবার ইমরান আরও দাবি করেছেন, বিরোধীরা এখন তার চরিত্রহননের চেষ্টায় মত্ত।

সূত্র: ডন

 

 

কিউএনবি/আয়শা/৫ই মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit