মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

বেঞ্চে বসেই দেখছিলাম সিটির রক্ষণের দুর্বলতা : রদ্রিগো

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ১০৪ Time View

স্পোর্টস ডেস্ক : ৬৮ মিনিটে রদ্রিগো মাঠে নামার মিনিট পাঁচেক বাদেই গোল খেয়ে ৫-৩ গোলে পিছিয়ে পড়ে রিয়াল। এরপর ৯০ ও ৯১ মিনিটে দুই গোল করে রিয়ালকে দারুন ভাবে ম্যাচে ফেরান এই ব্রাজিলিয়ান তারকা। তবে ৬৮ মিনিট পর্যন্ত বেঞ্চে বসে থাকা রদ্রিগো দেখেছেন ম্যানসিটির রক্ষণে ফাক ফোকর কোথায়। মাঠে নেমেই সিটির রক্ষণের দুর্বলতার সুযোগ কাজেও লাগান এই তরুণ ফুটবলার।

বদলি ফুটবলার হিসেবে কার্লো আনচেলোত্তির বড় অস্ত্র হয়ে উঠেছেন রদ্রিগো। পরিবর্তিত খেলোয়াড় হিসেবে মাঠে নেমে আস্থার প্রতিদান দিচ্ছেন তিনি। সিটি ম্যাচের আগে চেলসির বিপক্ষেও গুরুত্বপূর্ণ এক গোল করে রিয়ালকে ম্যাচে রেখেছিলেন। কাল সিটির বিপক্ষে যখন মাঠে নামেন তখন কার্লো আনচেলোত্তি তার কাছে গোল চেয়েছিলেন। শেষ পর্যন্ত গোল করে দলকে ফাইনালে নিতে পেরে খুশি এই ব্রাজিলিয়ান, ‘কোচ আমাকে বললেন, যাও গিয়ে গোল করো। সেমিফাইনালের মতো ম্যাচে দুটি গোল করে রিয়াল মাদ্রিদকে ফাইনালে তুলতে পারায় খুবই খুশি আমি। ‘

বেঞ্চে বসে থাকায় খানিকটা নার্ভাস থাকলেও মনোযোগ মাঠেই রেখেছিলেন রদ্রিগো। খুঁজে বের করেছিলেন প্রতিপক্ষের দুর্বলতা, ‘আমি কিছুটা নার্ভাস ছিলাম। বেঞ্চে বসে থাকার সময়টা কখনোই খুব সুখকর নয়। তবে বেঞ্চ থেকেই মনোযোগ দিয়ে দেখছিলাম, ওদের রক্ষণে দুর্বলতা কোথায় আছে। ‘

 

 

কিউএনবি/আয়শা/৫ই মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/বিকাল ৫:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit