সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম এবার রিয়াল মাদ্রিদকে ৭ গোল দিল বার্সেলোনা কিডনি আবার গজাবে, দালালের এমন কথায় গ্রামটির নাম ‘কিডনি ভ্যালি’ আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত

নোয়াখালীতে দিঘীতে সাঁতার কাটতে গিয়ে কর কমিশনারের মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ মে, ২০২২
  • ২০১ Time View

ডেস্কনিউজঃ নোয়াখালীর চাটখিলে দিঘিতে সাঁতার কাটতে গিয়ে ওমর ফারুক মাসুম (৩৫) নামে এক উপ-কর কমিশনারের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৫টায় ফায়ার সার্ভিসের একটি দল দিঘি থেকে তার লাশ উদ্ধার করে। তার আগে দুপুরে উপজেলার খিলপাড়া ইউনিয়নের মল্লিকা দিঘির মাঝখানে তিনি ডুবে যান।

ওমর ফারুক মাসুম খিলপাড়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের কাশেম আলী মিছাব বাড়ির মৃত ফজলুর রহমানের ছেলে এবং ঢাকার উপ-কর কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওমর ফারুক মাসুম ৩১তম বিসিএসে যোগদানের পর ঢাকার উপ-কর কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। বুধবার দুপুরের দিকে ওমর ফারুক মাসুম ৬ জন বন্ধু এবং সহকর্মীসহ মল্লিকা দিঘিতে গোসল করতে নামেন। এক পর্যায়ে সাঁতার কেটে দিঘীর মাঝখানে যান। বন্ধু এবং সহকর্মীরা ফিরে আসতে পারলেও তিনি দিঘির মাঝখান থেকে সাঁতরিয়ে দিঘির ঘাটে ফিরে আসতে পারেননি।

খবর পেয়ে, খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ইকবাল হোসেন ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মাসুমের সন্ধানে দিঘিতে তল্লাশি অভিযান চালায়। পরে বিকেল সোয়া ৫টার দিকে উপ-কর কমিশনারের লাশ উদ্ধার করে চাটখিল উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো: শহীদুল ইসলাম বলেন, কয়েক ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের সদস্যরা দিঘি থেকে উপ-কর কমিশনারের লাশ উদ্ধার করা হয়।

কিউএনবি/বিপুল/বুধবার, ০৪ মে ২০২২খ্রিস্টাব্দ/ রাত ১১.২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit