শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

ভক্তদের সঙ্গে শাহরুখের ঈদ শুভেচ্ছা বিনিময়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ১৪৭ Time View

বিনোদন ডেস্ক : কোভিড পরবর্তী বিধিনিষেধ শিথিল হওয়ায় এবারের ঈদ উৎসবে পরিণত হয়েছে। ২০২২ সালের এই ঈদকে আরও খানিক শুভ করার দায়িত্ব নিলেন কিং খান।

তার বাড়ি ‘মান্নাত’-এর সেই বিখ্যাত ব্যালকনিতে দাঁড়িয়ে বাড়ির সামনে ভিড় করা অগণিত ভক্তদের উদ্দেশে জানালেন ঈদের শুভেচ্ছা। ঠিক যেমন বছর দুই আগে পর্যন্ত একটা নিয়মের মতো করতেন এই কাজ। দুই বছর পর ফের সেই চেনা রীতি।

ঈদের দিন সকাল থেকে ‘মান্নাত’-এর সামনে লোকে-লোকারণ্য। এ যেন সিনেপ্রেমীদের কাছে খুবই চেনা দৃশ্য। তারপর এক বিশেষ সময়ে ব্যালকনিতে আসবেন বাদশা! ভক্তদের উদ্দেশে হাত নাড়বেন, ভালবাসা পাঠাবেন, কখনও করজোড়ে প্রণাম তো কখনও সেলাম। 

সেই চেনা দৃশ্য ফের দেখা গেল মঙ্গলবার। জনসমুদ্রের উদ্দেশে হাত নাড়লেন, প্রণাম করলেন, সেলাম ঠুকলেন। তুললেন সেলফিও। পোস্ট করলেন সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায়। 

ক্যাপশনে লিখলেন, ঈদে তোমাদের সকলের সঙ্গে দেখা করতে খুব ভাল লাগে… আল্লাহ তোমাদের সকলকে ভালবাসা, আনন্দ দিন। ঈদ মুবারক।

কিউএনবি/অনিমা/০৩ মে ২০২২খ্রিস্টাব্দ/রাত ১১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit