বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ’র মিষ্টি বিনিময়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ১১৪ Time View

ডেস্ক নিউজ : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় হিলি সীমান্তের শূন্য রেখায় বিএসএফ ও বিজিবি উভয়ে মিষ্টি উপহার দেয়।  

এসময় ভারতের ১৮০ ব্যাটালিয়নের এসি ভারত ভূষন ও ৬১ ব্যাটালিয়নের ভারতহিলি ক্যাম্পের ইন্সপেক্টর বিনয় কুমারের হাতে তিন প্যাকেট মিষ্টি তুলে দেন বাংলাহিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মোখলেছুর রহমান। আবার ভারতের বিএসএফ তিন প্যাকেট মিষ্টি উপহার দেয়। এসময় সিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা এবং বিএসএফ’র সদস্যরা উপস্থিত ছিল।

হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মোখলেছুর রহমান বলেন, দুই দেশের সীমান্ত রক্ষীবাহিনী সদস্যদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষে আমরা প্রতিটি দিবসে তাদের মিষ্টি উপহার দিয়ে থাকি। 

 

 

কিউএনবি/আয়শা/৩রা মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/বিকাল ৫:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit