শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম
এআই দিয়ে প্রয়াত অভিনেতার মুখে সংলাপ বসালেন পরিচালক বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন ভারতে ডিজিটাল প্রতারণার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক ইথিওপিয়াকে ১২ যুদ্ধবিমান ও চার এস-৪০০ দিচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে রোগীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা এলপিজি বিক্রির কমিশন দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব সারেনি বিমানের ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, ভাগ্য বদলাবে কি নবায়ন চুক্তিতে? পর্যটনে এআই ও টেকসই গন্তব্যের বার্তা নিয়ে ঢাকায় বিটিটিএফ শুরু

তেঁতুলতলার সেই মাঠে হলো ঈদের জামাত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ১৪৫ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা সেই মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের দিন মঙ্গলবার সকাল ৮টায় সেখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর পক্ষে ওই ঈদের জামাতের আয়োজন করছে উত্তর ধানমণ্ডি মসজিদ কমিটি। মাঠে নামাজ আদায় করতে পেরে এলাকার বাসিন্দারা খুশি।

জামাতে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। এ পর্যায়ে স্থান স্বল্পতায় রাস্তায় গিয়ে পৌঁছায় মানুষের লাইন।

মাঠে ঈদের নামাজ আদায় করতে পেরে আনন্দ প্রকাশ করেন সেখানকার বাসিন্দারা। ফরহাদ নামের এক বাসিন্দা বলেন, “শিশুদের খেলার মাঠ ও ঈদের নামাজসহ সামাজিক কার্যক্রমের জায়গা হলো এ তেঁতুলতলা মাঠ। এ মাঠে আমরা ঈদের জামাত করতে পারছি, এটা অবিশ্বাস্য। ঈদে মাঠটাই এলাকাবাসীর কাছে বড় পাওয়া।”

মাঠে ঈদের নামাজ পড়তে পারা নিয়ে উচ্ছ্বসিত উত্তর কলাবাগানের বাসিন্দা সানোয়ার। তিনি বলেন, “বিগত বছরগুলোয় যেভাবে আমরা এ মাঠেই ঈদের জামাত করছিলাম, এবারও সেভাবেই করতে পারছি। এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না।”

প্রসঙ্গত, চলতি বছরের ৩১ জানুয়ারি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় কলাবাগান থানার ভবন নির্মাণের জন্য খেলার মাঠটি ডিএমপির কাছে হস্তান্তর করে। কয়েক মাস ধরে শিশুদের স্বার্থে এটিকে মাঠ রাখার দাবি জানিয়ে বিক্ষোভ করে আসছিলেন স্থানীয়রা।

সম্প্রতি ওই মাঠটিতে কলাবাগান থানা নির্মাণের উদ্যোগ নেয়া হলে উদীচীর কর্মী সৈয়দা রত্নার নেতৃত্বে আন্দোলন গড়ে ওঠে। সেখানে অবকাঠামো নির্মাণ শুরুর পর গত ২৪ এপ্রিল পুলিশ রত্না ও তার ছেলেকে আটক করে। এরপর ক্ষোভ-বিক্ষোভ দেখা দেয় এলাকাবাসী ও পরিবেশবাদীদের মধ্যে। পরে তাদেরকে ছেড়ে দেয়া হয়। এরপর প্রধানমন্ত্রী সেখানে থানা ভবন না তোলার নির্দেশ দেন।

ওই সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, “তেঁতুলতলা মাঠের মালিকানা পুলিশেরই থাকবে। তবে, এখন যেভাবে মাঠ হিসেবে ব্যবহার হচ্ছে, সেভাবে ব্যবহার হবে।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী এ মাঠের বিষয়ে একটি নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মাঠে স্থাপনা নির্মাণের কাজ এর মধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে।”

কিউএনবি/অনিমা/০৩ মে ২০২২খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit