শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

অ্যাকশন থ্রিলার ‘শান’ মুক্তি পেয়েছে ৩৪ প্রেক্ষাগৃহে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ১১২ Time View

বিনোদন ডেস্ক : অবশেষে বাংলাদেশ ও মালয়েশিয়াতে একযোগে ঈদের দিন মুক্তি পেয়েছে আলোচিত সিনেমা ‘শান’। ঈদের দিন থেকে দেশর বিভাগীয় শহরগুলোর বড় ও ঐতিহ্যবাহী সিনেমা হলগুলোয় মুক্তি পায় সিনেমাটি। 

জানা যায়, ঈদের পর ধাপে ধাপে আরও কয়েকটি দেশে মুক্তি পাবে সিনেমাটি।

সত্য ঘটনা অবলম্বনে পুলিশি অ্যাকশন থ্রিলার গল্পের ‘শান’ ৩৪টি হলে মুক্তি পেয়েছে। ‘শান’ সিনেমা পরিচালনা করেছেন তরুণ নির্মাতা এম রাহিম। জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি।

পরিচালক জানান, শান সব সিনেপ্লেক্সসহ দেশের বিভাগীয় শহরের সব বড় বড় হলে মুক্তি পাচ্ছে। এখন পর্যন্ত হল সংখ্যা ৩৪টি। তবে ঈদের আগে আরও দুই একটি বাড়তে পারে।

পরিচালক আরও বলেন, “এই সিনেমার পেছনে আমাদের সাড়ে তিন বছর সময়, অজস্র পরিশ্রম আর স্মৃতি জমা হয়ে আছে। মুক্তির সব প্রস্তুতি শেষ, এবার দর্শকের ভালোবাসায় সিক্ত হবার জন্য আমরা অপেক্ষা করছি। আশা করছি সেই ভালোবাসা আপনারা আমাদের দেবেন।”

নায়ক সিয়াম আহমেদ বলেন, “অন্যতম স্বপ্নের প্রজেক্ট সিনেমাটি। চাই, সিনেমাটি দর্শকরা হলে দিয়ে দেখুক। সিনেমাটি দেখার পর ভালোমন্দ নিয়ে আলাপ করুক।”

সিনেমাটির গল্প লিখেছেন প্রযোজক আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। এ ছাড়া ছবিটিতে অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস প্রমুখ।

পবিত্র ঈদুল ফিতরে ‘শান’ যেসব সিনেমা হলে মুক্তি পাচ্ছে— স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), স্টার সিনেপ্লেক্স সী (মান্ত সম্ভার), স্টার সিনেপ্লেক্স (এসকেএস টাওয়ার), স্টার সিনেপ্লেক্স (সনি স্কয়ার), ব্লকবাস্টার সিনেমাস ( যমুনা ফিউচার পার্ক), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), ঢাকা (মধুমিতা সিনেমা), ঢাকা ( শ্যামলী সিনেমা), ঢাকা (আনন্দ সিনেমা), ঢাকা ( বিজিবি সিনেমা হল), ঢাকা ( সিলভার স্ক্রীন), চট্টগ্রাম (মধুবন সিনেপ্লেক্স), বগুড়া ( বর্ষা সিনেমা), জয়দেবপুর (চন্দ্রিমা সিনেমা), শ্রীপুর ( নিউ মেট্রো), নারায়ণগঞ্জ (সিনেস্কোপ), নারায়ণগঞ্জ ( ঝংকার সিনেমা), পাঁচদোনা ( ছায়াবানী সিনেমা), ময়মনসিংহ ( শঙ্খ সিনেমা), খুলনা ( লিবার্টি সিনেমা), খুলনা (সুগন্ধা সিনেমা), চট্টগ্রাম ( রূপকথা), শেরপুর ( মধুমতি), ভৈরব ( নবীন সিনেমা), মানিকগঞ্জ ( মালঞ্চ সিনেমা), টাঙ্গাইল ( মাধবী সিনেমা), মধুপুর ( মেহেরপুর সিনেমা), মেহেরপুর ( সঙ্গীতা, সাতক্ষীরা), রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ), পূর্বাশা সিনেমা (শান্তাহার), রাজমহল (চাঁপাই নবাবগঞ্জ), মম ইন (বগুড়া), রাধানাথ (শ্রীমঙ্গল), ডায়মন্ড সিনেপ্লেক্স ( বোয়ালমারী, ফরিদপুর)।

কিউএনবি/অনিমা/০৩ মে ২০২২খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit