শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম

ঈদের সকালে বাবার কবর জিয়ারতের সময় বজ্রপাত, যুবক নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ১১৭ Time View

ডেস্কনিউজঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার দুর্গাপুরে আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে বাবার কবর জিয়ারতরত অবস্থায় বজ্রাঘাতে রনি মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পৌর এলাকার দুর্গাপুরের মোহাম্মদ আলীর ছেলে।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শ্যামল রায় মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি মারা যান।

দুর্গাপুরের বাসিন্দা শিপন আহমেদ জানান, রনি ঈদের নামাজ আদায় শেষে বাবার কবর জিয়ারত করতে খড়মপুর কবরস্থানে যান। জিয়ারত অবস্থায় তিনি বজ্রাঘাতের শিকার হন। আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন।

কিউএনবি/বিপুল/০৩ মে ২০২২খ্রিস্টাব্দ/ সকাল ১১.১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit