সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম
এসআই আলতাফ হত্যা: মূলহোতাসহ আরও ৮ আসামি গ্রেফতার বিয়ের কয়েক মাসের মাথায় নববধূ খুন, বিচ্ছিন্ন মাথা ফ্রিজে! এই দলের কাছ থেকে পিসিবির কোনো আশা নেই: শোয়েব আখতার ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতালে পূর্ণাঙ্গ সেবা চালু আগামী অর্থবছরের মধ্যেই ঢাকার চারপাশে ২-৩ মাসের মধ্যে চালু হচ্ছে ওয়াটার বাস: নৌমন্ত্রী পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে অভূতপূর্ব সাফল্য আসতে পারে: ধর্মমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ পাকিস্তান ক্রিকেটকে কটাক্ষ করে যা বললেন ডি ভিলিয়ার্স ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ

কুষ্টিয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষে নিহত ৪, আশঙ্কাজনক ৮

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মে, ২০২২
  • ১৬১ Time View

ডেস্কনিউজঃ কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের আস্থানগর গ্রামে সোমবার বিকেলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়। তাদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান রতন বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (২ মে) বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার সদর ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ঝাউদিয়া ইউনিয়নের আস্থানগর গ্রামে এই সংঘর্ষ ঘটে।

নিহতরা হলেন ঝাউদিয়া ইউনিয়নের আস্থানগর গ্রামের দাউদ মন্ডলের ছেলে লাল্টু (৩০), আফজাল মন্ডলের ছেলে মতিয়ার (৪০), মৃত হোসেনের ছেলে কাশেম (৫০), মৃত আবুলের ছেলে রহিম মালিথা (৫৫)। নিহতরা সবাই ফজলু মন্ডল গ্রুপের সমর্থক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ঝাউদিয়া ইউনিয়নের আস্থানগর এলাকার কেরামত গ্রুপ ও ফজলু মন্ডল গ্রুপের মধ্যে দীর্ঘদিন দিন ধরে সামাজিক কোন্দল চলছিল। এরই সূত্র ধরে সোমবার (২ মে) বিকালে কেরামত গ্রুপ ও ফজলু মন্ডল গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে ফজলু মন্ডল গ্রুপের সমর্থক লাল্টু, মতিয়ার ও কাশেম এবং রহিম মালিথাসহ মোট চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষের অন্তত সাত থেকে আটজন গুরুতর আহত হয়েছেন। আহতদেরকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এ ব্যাপারে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজুর রহমান রতন জানান, আস্থানগর এলাকায় সামাজিক কোন্দলকে কেন্দ্র করে কেরামত গ্রুপ ও ফজলু গ্রুপের মধ্যে মারামারিতে চারজন নিহত হয়েছেন। এসময় সাত থেকে আটজন গুরুতর আহত হয়েছেন।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে।

কিউএনবি/বিপুল/ ০২ মে ২০২২ খ্রিস্টাব্দ / রাত ৯.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit