রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

ঢাকায় ঈদ উপলক্ষে বেড়েছে গরুর মাংস মুরগির দাম

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মে, ২০২২
  • ১২১ Time View

ডেস্কনিউজঃ ঈদুল ফিতরকে সামনে রেখে চাহিদা বাড়ায় রাজধানীর গোশতের বাজারে বেড়েছে গরু ও সব ধরনের মুরগির গোশতের দাম।

রাজধানীতে গরুর গোশতের দাম ৩০ টাকা থেকে ৫০ টাকা বেড়ে ৭০০ থেকে ৭৫০ টাকা এবং সব ধরনের মুরগির দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে।

খিলগাঁও, মালিবাগ, শান্তিনগর, রামপুরা বাসাবোসহ বিভিন্ন এলাকার গোশতের বাজার ঘুরে দেখে গেছে ব্যবসায়ীরা গরুর গোশত বিক্রি করছেন প্রতি কেজি ৭০০ টাকা (গড়) থেকে ৭৫০ টাকা (প্রিমিয়ার কোয়ালিটি)।

মুগদা এলাকার গোশতের দোকানে গরুর গোশত বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭৫০ টাকা, যদিও তালিকায় প্রতি কেজি ৭০০ টাকা লেখা।

ব্যবসায়ীরা জানান, গত বছরের মতো এবারো ঈদে চাহিদা বেড়ে যাওয়ায় রমজানের প্রথম থেকে ২৬ রোজা পর্যন্ত প্রতি কেজি ছিল ৬৫০ থেকে ৬৮০ টাকা এবং শুক্রবার থেকে গরুর গোশত প্রতি কেজি ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।

দাম বৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা গবাদি পশুর উচ্চ মূল্য এবং তাদের পরিবহনের উচ্চ খরচকে দায়ী করেছেন।

গরুর গোশত কিনতে বাজারে আসা শান্তিনগরের বাসিন্দা ইয়াকুব জানান, ‘রমজানের শুরুতে আমি এক কেজি গরুর গোশত ৬৫০ টাকায় কিনতাম। আজ ৭৫০ টাকায় কিনলাম। আমাদের বলার কিছু নেই।’

এছাড়া ব্রয়লার মুরগির দাম বেড়েছে।

কাপ্তান বাজারের মুরগির ব্যবসায়ী সোহাগ জানান, শনিবার তিনি ব্রয়লার মুরগি বিক্রি করেছেন ১৭০ টাকা কেজি, যা রোববার ১৯০ টাকা কেজি।

তিনি বলেন, ‘এক সপ্তাহ আগে আমি এটি প্রতি কেজি ১৬০ টাকায় বিক্রি করেছি। সোনালী ও লেয়ার মুরগির দামও বেড়েছে। রোববার সোনালী মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩৫০ থেকে ৩৬০ টাকা, যা রমজানের শুরুতে প্রতি কেজি ছিল ২৯০ থেকে ৩০০ টাকা।

লেয়ার (লাল) মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৮০ টাকায় এবং সাদা লেয়ার মুরগি ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সূত্র : ইউএনবি

কিউএনবি/বিপুল/ ০২ মে ২০২২ খ্রিস্টাব্দ / বিকাল ৬.০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit