শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম

রোববার ঢাকা ছেড়েছে ২৯ লাখ সিম

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মে, ২০২২
  • ১৬৬ Time View

ডেস্কনিউজঃ ঈদুল ফিতর উদযাপন করতে মাত্র দু’দিন আগে রোববার (১ মে) প্রায় ২৯ লাখ মোবাইল সিমের গ্রাহক ঢাকা ছেড়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

চাঁদ দেখা সাপেক্ষে এ বছর ৩০ রমজান পূর্ণ হওয়ায় মঙ্গলবার দেশে (৩ মে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

করোনা মহামারির কারণে গত দুই বছর ঈদ উদযাপনে বিধিনিষেধ থাকায় এ বছর ঘরমুখো মানুষের বাঁধভাঙা ঢল নেমেছে। তার একটি চিত্র ফুটে উঠেছে মোবাইল সিমের গতিবিধির মধ্যে। রোববার (১ মে) প্রায় ২৯ লাখ মোবাইল সিমের গ্রাহক ঢাকা ছেড়েছে। এর আগে ২৯ ও ৩০ এপ্রিল, দুই দিনে ঢাকা ছেড়েছে ৪৩ লাখ ৯ হাজার ২১৬টি মোবাইল সিম। আর গত ২৭ ও ২৮ এপ্রিল দুই দিনে প্রায় ৩০ লাখ সিম রাজধানী ছেড়েছে।

এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, মোবাইল অপারেটরদের কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী একদিনে আনুমানিক ২৯ লাখ সিম ঢাকার বাইরে গেছে। এটা শুধু সিমের তথ্য। মানুষের নয়। কারণ অনেকের কাছে একাধিক সিম থাকে। আবার অনেক পরিবার শিশু বা কিশোর সদস্যদের নিয়ে বাড়ি গেছেন। যাদের কাছে কোনো মোবাইল নেই।

মন্ত্রী বলেন, এ ঈদে গ্রামীণফোনের সবচেয়ে বেশি সংখ্যক সিম ঢাকার বাইরে গেছে। আর সবচেয়ে কম টেলিটকের। গত ২৯ ও ৩০ এপ্রিল বা দুই দিনে ঢাকা ছেড়ে গেছে ১৮ লাখ ৬২ হাজার ১৩৬ টি গ্রামীণফোনের সিম, রবির ১১ লাখ ৭৬ হাজার ৩৪০ টি সিম। বাংলালিংকের ১১ লাখ ২৪ হাজার ৭৩২ এবং টেলিটকের ১ লাখ ৪৬ হাজার ৮ টি সিম ঢাকার বাইরে গেছে।

টেলিকম সংশ্লিষ্টরা বলছেন, একজন ব্যক্তি দুটি করে সিম ব্যবহার করেন। আর এই হিসাব সক্রিয় সিমের ক্ষেত্রে দেওয়া হয়েছে।

কিউএনবি/বিপুল/ ০২ মে ২০২২ খ্রিস্টাব্দ / বিকাল ৫.৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit