সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

ঈদের আগে জ্বালানি খাত নিয়ে সুখবর দিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মে, ২০২২
  • ১০৯ Time View

ডেস্ক নিউজ : ঈদের আগে সুখবর দিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। আজ সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে দেশের জ্বালানি খাতে নতুন আবিষ্কারের কথা তুলে ধরেন তিনি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের কৈলাশটিলা-৭ নম্বর কূপে নতুন গ্যাসের মজুদের সন্ধান মিলেছে। এই কূপ থেকে দৈনিক ১ কোটি ৯০ লাখ ঘনফুট গ্যাস উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। যাবতীয় কাজ শেষ করে এ মাসের ১০ তারিখ থেকেই এই বাড়তি গ্যাস জাতীয় গ্রিড যোগ হতে পারে বলে জানান ফেসবুক পেজে। বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পোস্টটি হুবহু তুলে ধরা হলো- 
“ঈদের ঠিক আগে আগে আপনাদের সবার সঙ্গে গ্যাস নিয়ে একটি সুখবর দিতে চাই।  

আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড এর কৈলাশটিলা- ৭ নং কূপে দৈনিক প্রায় ২ কোটি ঘনফুট গ্যাস আবিষ্কার হয়েছে। সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)-এর কৈলাশটিলা গ্যাস ফিল্ডে এখন পর্যন্ত ৭টি কূপ খনন করা হয়েছে। এর মধ্যে চলমান দু’টি কূপ থেকে দৈনিক ২ কোটি ৯০ লক্ষ ঘনফুট গ্যাস উৎপাদন করে জাতীয় গ্রীডে সরবরাহ করা হচ্ছে। সাময়িকভাবে বন্ধ কৈলাশটিলা- ৭ নং কূপে ওয়ার্কওভার করে লোয়ার গ্যাস স্যান্ড জোনে লগিং, পারফোরেশন ও টেস্টিং করে দৈনিক কমপক্ষে ১ কোটি ৮০ থেকে ৯০ লক্ষ ঘনফুট গ্যাস এবং দৈনিক ১৮৭ ব্যারেল কনডেনসেট আবিষ্কার নিশ্চিত করা হয়েছে। আমরা আশা করছি অবশিষ্ট কাজ শেষ করে আগামী ১০ মে ২০২২ তারিখের মধ্যে কৈলাশটিলার ৭ নং কূপ থেকে দৈনিক ১ কোটি ৯০ লক্ষ ঘনফুট গ্যাস উৎপাদন করে জাতীয় গ্রীডে সরবরাহ করতে পারবো।  

আপনাদের স্মরণ করিয়ে দিতে একটি তথ্য দিয়ে রাখতে চাই, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ৯ আগস্ট বিদেশী শেল অয়েল কোম্পানি’র কাছ থেকে পাচঁটি বৃহৎ গ্যাস ফিল্ড নাম মাত্র ৪.৫ মিলিয়ন পাউন্ড স্টার্লিং মূল্যে ক্রয় করে প্রাকৃতিক গ্যাসের উপর দেশীয় মালিকানা প্রতিষ্ঠা করে গেছেন। বঙ্গবন্ধুর ক্রয়কৃত পাচঁটি বৃহৎ গ্যাস ফিল্ডের মধ্যে রাষ্ট্রীয় মালিকাধীন প্রতিষ্ঠান সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)-এর কৈলাশটিলা গ্যাস ফিল্ড অন্তর্ভূক্ত রয়েছে।”

 

 

কিউএনবি/আয়শা/২রা মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/বিকাল ৩:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit