মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

‘জনগণ ঈদযাত্রায় কষ্ট পায়নি বলে বিরোধীরা ঈর্ষায় জ্বলছে’

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মে, ২০২২
  • ১১৯ Time View

ডেস্ক নিউজ : ‘এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়নি’— বিরোধী নেতাদের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রকৃতপক্ষে এবারের ঈদযাত্রা অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বস্তিদায়ক হচ্ছে। তিনি আরও বলেন, জনগণ ঈদ যাত্রায় কষ্ট পায়নি বলেই বিরোধী দল কষ্ট পাচ্ছে, ঈর্ষায় জ্বলছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সোমবার সকালে তার বাসভবনে এক ব্রিফিংয়ে বিরোধী দলের উদ্দেশে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ঈদের আগে গ্রামমুখী বাঁধভাঙা জনস্রোত দেখা গেছে এবার। অনেকেই ঈদযাত্রা নিয়ে দুর্ভোগের আশঙ্কাও করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও তদারকিতে এবং সবার আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় সব আশঙ্কাকে উড়িয়ে দিয়ে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে। ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে যারা নিরলস পরিশ্রম করেছেন, বিশেষ করে মন্ত্রণালয়ের সব কর্মকর্তা, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলী, মালিক শ্রমিক নেতা, হাইওয়ে পুলিশ, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সেতুমন্ত্রী। 

ঈদ শেষে কর্মস্থলে ফেরার যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক হওয়ার আশাবাদ ব্যক্ত করে ওবায়দুল কাদের দুর্ঘটনাসহ অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন, শৃংখলা বজায় রেখে পরিবহণ পারিচালনার জন্য মালিক শ্রমিক নেতাসহ সবাইকে আহ্বান জানান।

 

 

কিউএনবি/আয়শা/২রা মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/বিকাল ৩:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit