শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ধর্মেন্দ্র

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মে, ২০২২
  • ১৩১ Time View

বিনোদন ডেসক্ : পিঠে তীব্র যন্ত্রণায় ভুগছিলেন তিনি। তবে বর্তমানে সুস্থ আছেন বর্ষীয়ান এই অভিনেতা। বাড়ি ফিরেই নিজের সুস্থতার কথা জানিয়েছেন এই অভিনেতা। ভক্তদের উদ্দেশে এক টুইট বার্তায় বলেন, নিজের ক্ষমতার বাইরে কিছু করা উচিত নয়। আমি করেছি, ফলে পিঠে টান ধরে যায়। আমার শিক্ষা হয়ে গিয়েছে, তবে আপনাদের ভালোবাসা এবং প্রার্থনায় এখন ভালো আছি। এখন থেকে আরও বেশি সতর্ক থাকব।

সেই সাথে ভক্তদের তার স্বাস্থ্য সম্পর্কিত গুজবে কান না দেওয়ার জন্যও অনুরোধ জানান ধর্মেন্দ্র। খুব শিগগিরই ‘আপন’ সিনেমার সিক্যুয়েলে দেখা যাবে ধর্মেন্দ্রকে। আবারো দেওল পরিবারের তিন প্রজন্মকে একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে। সিনেমায় সানি ও ববি ছাড়াও থাকছেন সানি-পুত্র করণ দেওল। এছাড়াও করণ জোহরের আপকামিং মুভি রণবীর সিং ও আলিয়া ভাটের সঙ্গে ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’ সিনেমায়ও থাকছেন ধর্মেন্দ্র। সিনেমাটিতে ৪৮ বছর পর জয়া বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন ধর্মেন্দ্র।

 তথ্যসূত্র: নিউজ ১৮

 

 

কিউএনবি/আয়শা/২রা মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/দুপুর ২:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit