শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম
রংপুরে চার খুনকে সংখ্যালঘু নির্যাতন বলে ‘পানি ঘোলা’ করছে আ.লীগ: দুলু মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চারটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অসুস্থ হয়ে পড়েন প্রীতি জিনতা, এরপর যা ঘটল যশের ‘টক্সিক’: অ্যাকশন-রক্ত-যৌনতায় জমজমাট, গল্প কতটা শক্তিশালী? ‘সন্তান কোথায় যাচ্ছে কার সঙ্গে মিশছে খোঁজ রাখুন’ গুম-খুনের শিকার ও শহীদ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার বিষয়ে মুখ খুললেন তাপুসী পান্নু জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী হৃতিক কি সত্যি গ্রিক গডের মতো দেখতে, উত্তর খুঁজছেন সালমানের ভাইপো

বিচ্ছেদের পর আবারও এক হলেন সুজান-হৃতিক!

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মে, ২০২২
  • ১৩১ Time View

বিনোদন ডেস্ক : ছেলেবেলার প্রেম, তার পর ১৪ বছরের সংসার। আইনিভাবে দুজনের পথ আলাদা। আট বছর ধরে আলাদা থাকলেও এখনও টিকে আছে দুজনের বন্ধুত্ব। প্রাক্তন হয়েও যে বন্ধু থাকা যায়, সন্তানদের সব দায়িত্ব পালন করা যায় তা দেখিয়ে দিয়েছেন সুজান খান ও হৃতিক রোশন। আবারও প্রকাশ্যে এল তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের এ গভীরতা। 

উপলক্ষ্য ছিল সুজান-হৃতিকের ছোট ছেলে রিদানের জন্মদিন। আর এই দিনটা একসঙ্গেই কাটালেন হৃতিক-সুজান। দুই ছেলেকে সঙ্গে নিয়ে দুপুরে খেয়েছেন, চলল গল্প-আর মন খোলা আড্ডা।

১৪ বছর পূর্ণ করল রিদান, এদিন ছেলের ফেবারিট রেস্তোঁরাতে মধ্যাহ্নভোজ সারেন রোশন পরিবার ও সুজান। তবে এদিনের লাইমলাইট কাড়ল জুটির বড় ছেলে রেহান। ১৬ বছরের হৃতিক পুত্র বাবার মতো হ্যান্ডসাম হয়েছে মত অনুরাগীদের।

এদিন হৃতিকের দেখা মিলল ক্যাজুয়াল কালো টি-শার্ট, ব্লু জিনস এবং ব্লু ডেনিম শার্টে। জ্যাকেটের মতো করে শার্টটি পরেছিলেন তারকা। অন্যদিকে সাদা ক্রপ টপ এবং ছোট্ট কালো রঙা ভেস্টে সেজেছিলেন সুজান, সঙ্গে নীল জিনস। বার্থ ডে বয়ের দেখা মিলল সাদা টি-শার্টে, রেহানের পরনে ছিল ক্রিম রঙা টি-শার্ট।

বিয়ে ভাঙলেও হৃতিকের সব খুশিতে শামিল হন সুজান, আবার সুজানের ক্ষেত্রেও তেমনটাই করে থাকেন হৃতিক। কয়েক দিন আগেই সুজানের নতুন রেস্টুরেন্টের উদ্বোধনে প্রেমিকা সাবাকে সঙ্গে নিয়ে গোয়ায় পৌঁছেছিলেন হৃতিক। দুই পরিবারের মধ্যেকার এই ভালোবাসার বন্ধন দেখে অনেকেই আশ্চর্য হয়ে যায়।

প্রসঙ্গত, ২০০০ সালের ডিসেম্বরে হৃতিকের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন সুজান, ২০১৪ সালে তাদের বিচ্ছেদ হয়। তবে বন্ধুত্বের সম্পর্কটা আজও অটুট। এমনকি ছেলেদের স্বার্থে এক ছাদের তলায় থাকতেও কুন্ঠাবোধ করেন না তারা। বাবা-মার দায়িত্ব পালনে সর্বদাই দু-পা এগিয়ে হৃতিক-সুজান। গত বছর ব্যপক চর্চায় থেকেছে সুজানের ব্যক্তিগত জীবন। 

অভিনেতা আলি গোনির দাদা আরসলান গোনির সঙ্গে প্রেম সম্পর্কে আবদ্ধ রয়েছেন হৃতিকের প্রাক্তন স্ত্রী তথা সঞ্জয় খান কন্যা, এমনটাই খবর বলিউডে। গত বছর ডিসেম্বর মাসেই ইনস্টাগ্রামে নিজেদের সম্পর্ককে অফিসিয়্যালও করে দিয়েছেন তারা। অন্যদিকে মাস কয়েক ধরেই অভিনেত্রী, সংগীত শিল্পী সাবা আজাদের সঙ্গে হৃতিকের প্রেমের চর্চা তুঙ্গে। নতুন সম্পর্কে জড়ালেও পুরনো সম্পর্কের বন্ধন এক্কেবারে ছিঁড়ে ফেলেননি হৃতিক-সুজান তা স্পষ্ট হয়ে গেল ফের একবার।

কিউএনবি/অনিমা/০২ মে ২০২২ খ্রিস্টাব্দ /দুপুর ১২:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit