শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

দ্বিতীয় সন্তান নেওয়ার ক্ষেত্রে নিজেকে শারীরিকভাবে প্রস্তুত করতে হয়: নুসরাত

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মে, ২০২২
  • ১৫৩ Time View

বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় মুখ নুসরাত জাহান মাতৃত্বের স্বাদ অনুভব করেছেন। তার অন্ত:সত্ত্বা হওয়ার খবরে তোলপাড় শুরু হয়ে গিয়েছিল ভারতজুড়ে। তার সন্তানের পিতৃপরিচয় নিয়ে বহুদিন প্রশ্ন ছিল মানুষের মনে। কারণ স্বামী নিখিল জৈন নুসরাতের সন্তানের পিতৃত্ব নিতে অস্বীকার করেছিলেন।

তার এই বক্তব্যে অনেকে ধরে নিয়েছেন যে, নুসরাত আবারও মা হচ্ছেন! হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, সম্প্রতি একটি গর্ভনিরোধ ব্র্যান্ডের হয়ে প্রচারে নামেন নুসরাত। সেখানেই নারীদের অন্তঃসত্ত্বা অবস্থা সম্পর্কে নিজের মতামত রেখেছেন নায়িকা। দ্বিতীয় সন্তানের সময় কী কী করণীয় একজন দম্পতির কিংবা ওই নির্দিষ্ট ব্র্যান্ডটি কবে কতদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন নারীরা সেই নিয়ে কথা বলতে শোনা গেছে নুসরাত জানাহকে। 

তিনি বলেন, ‘তুমি সবসময় চাইবে একটা বাচ্চার প্রতি ফোকাস থাকতে, কারণ একটা বাচ্চা অনেক বড় দায়িত্ব। যে কোনো বাবা-মা চাইবে বাচ্চাকে সুন্দর করে বড় করে তুলতে। মায়ের তো অজস্র দায়িত্ব থাকে। সেখানে দ্বিতীয় সন্তান নেওয়ার ক্ষেত্রে নিজেকে শারীরিকভাবে প্রস্তুত করতে হয়’। 

দুটো সন্তানের মধ্যে একটা নির্দিষ্ট গ্যাপ থাকা উচিত মন্তব্য করে নুসরতের ফ্যানপেজ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যা রীতিমতো ভাইরাল। এই ভিডিওর কমেন্ট বক্সে নুসরাত হেটার্সরা বিরূপ মন্তব্য করতে ছাড়েননি। একজন লিখেছেন, ‘তোমার বাচ্চাকে তো সামনে দেখাই যায় না’।

 

 

কিউএনবি/আয়শা/২রা মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/সকাল ১১:০০  

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit