রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ ‎লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন পাহাড়ের তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতায় সেনাজোনের কম্পিউটার প্রশিক্ষণ গুলশানে ঝটিকা মিছিল: আ.লীগের আরও ৪০ জন গ্রেপ্তার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে,দুর্গাপুরে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন মাটির নিচে লুকিয়ে রাখা বিদেশী মদ, নারী সহ আটক – ১

হারানো অধিকার ফিরে পেতে সোচ্চার হোন : মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মে, ২০২২
  • ১৩৬ Time View

ডেস্কনিউজঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হওয়ায় রাজপথে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, তারা শ্রমিক শ্রেণিসহ সকল মানুষের অধিকার কেড়ে নিয়েছে। এখন আপনারা চাইলে সমাবেশ করতে পারবেন না, ইউনিয়ন গঠন করতে পারবেন না। শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।’

রোববার (১ মে) শ্রমিক দিবসে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি দেশের বর্তমান পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে কর্মীদের প্রতি সংগঠনকে শক্তিশালী করে সব শ্রমজীবী মানুষকে সংগঠিত করার আহ্বান জানান।

বিএনপি মহাসচিব বলেন, শ্রমিকরা সব সময় দেশে পরিবর্তন এনেছে। অতীতে আমাদের সকল গৌরবময় আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন শ্রমিকরা। সুতরাং হারানো অধিকার পুনরুদ্ধার করতে এবং ফ্যাসিবাদী শাসনকে পরাস্ত করতে রাজপথে আওয়াজ তুলতে হবে।

তিনি বলেন, চাল-তেলসহ সব নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকাশছোঁয়া দামের কারণে শ্রমিকরা প্রয়োজন মেটাতে হিমশিম খাচ্ছে। কিন্তু সরকার এটা নিয়ে কম চিন্তিত। তারা শ্রমিকদের ন্যায্য মূল্যে চাল, ডাল ও তেল দিতে পারে না।

বিএনপি আরো বলেন, শ্রমিকরা বিনামূল্যে চিকিৎসা নিতে পারছেন না এমনকি তাদের সন্তানরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এদেশের শ্রমজীবী মানুষ সব কিছু থেকে বঞ্চিত হচ্ছে। সরকার বড় বড় প্রকল্প ও মেগা উন্নয়নের কথা বললেও শ্রমিকদের জন্য কিছুই করেনি।

তিনি বলেন, শ্রমিক শ্রেণির সাথে সরকারের কোনো সম্পর্ক নেই।

সূত্র : ইউএনবি

বিপুল/০১ মে ২০২২ খ্রিস্টাব্দ / রাত ১০.০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit