বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম
স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব কিনছেন মেসি ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, এনসিপি নেত্রী কারাগারে ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসের আপত্তি, নীরব সম্মানে বিশেষ বার্তা ফারুক ও ওমরের স্ত্রীকে ডিভোর্সে গুণতে হবে ২২ হাজার ৯৪৫ কোটি টাকা! দরপত্র ছাড়াই আরও ১৮ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত মেট্রোরেলের ২৭টি বিয়ারিং প্যাডের অবস্থা ক্রিটিক্যাল শুভশ্রীর এক শব্দের ক্যাপশন, দেব-ভক্তদের মনে জাগল নানা প্রশ্ন বড় পর্দায় প্রথমবার বাঁধন-ফারিয়ার জুটি, আসছে ‘লজ্জা’ ব্যাংক থেকে বিনা সুদে পাওয়া যাবে ঋণ, পাবেন যারা তারেক রহমান বাংলাদেশে তৃণমূলের রাজনীতির সূচনা করেছেন: মঈন খান

ইউক্রেনের দুই বোমারু বিমান ভূপাতিত করার দাবি রাশিয়ার

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মে, ২০২২
  • ৮২ Time View

ডেস্কনিউজঃ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে শনিবার রাতে ইউক্রেনের দুটি এসইউ-২৪ বোমারু বিমান ভূপাতিত করেছে তাদের সেনারা।

তাদের দাবি, খারকিভে অঞ্চলে দুটি বোমারু বিমান গুলি করে মাটিতে নামানো হয়। খবর রয়টার্সের

তাছাড়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ওডেসা বিমানবন্দরে হামলা চালিয়ে বিমানবন্দরটির হ্যাঙ্গার ও রানওয়ে ধ্বংস করে দেওয়ার বিষয়টি স্বীকার করেছে।

তারা জানিয়েছে, ওডেসা বিমানবন্দরের হ্যাঙ্গার ও রানওয়েতে যুক্তরাষ্ট্র ও অন্য বিদেশী রাষ্ট্রগুলোর পাঠানো অস্ত্র ছিল।

সেই অস্ত্রগুলো লক্ষ্য করে মিসাইল হামলা চালানো হয় বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এদিকে এর আগে শনিবার স্থানীয় সময় রাতে ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয় রাশিয়া মিসাইল হামলা চালিয়ে ওডেসা বিমানবন্দর পুরোপুরি অকার্যকর করে দিয়েছে।

ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয় ওডেসা বিমানবন্দরটির রানওয়ে মাত্র কয়েকদিন আগে তৈরি করা হয়েছিল। সেই বিমানবন্দরটিই রাশিয়া গুড়িয়ে দিয়েছে এবং পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।

কিউএনবি/বিপুল/০১ মে ২০২২ খ্রিস্টাব্দ / সন্ধ্যা ৬.২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit