রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

টাকার বাজারে টাকায় মেলে নতুন নোট!

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মে, ২০২২
  • ১৯২ Time View

ডেস্ক নিউজ : ঈদের অন্যতম আকর্ষণ সালামি। সব বয়সের মানুষের কাছেই ঈদের সালামি দেওয়া নেওয়ার মাধ্যমে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মজাই আলাদা। আর এই ঈদের সালামি যদি হয় একেবারে নতুন চকচকে নোটে, তাহলে কেমন হয়?

সালামির জন্যে ঈদের আগে বাজারে নতুন নোটের চাহিদা বাড়ে সর্বত্র। ব্যাঙ্কও বাজারে আনে নতুন নোট। 

তবে ব্যাঙ্ক থেকে নতুন টাকা নিতে পারেন না অনেকেই। তবে অস্থায়ী টাকার দোকানে বিক্রি হতে দেখা যায় নতুন নোট। 

ঈদে সালামি দেওয়ার জন্য নতুন টাকা টাকা দিয়ে কেনেন অনেকেই।

এসব দোকানে ২ টাকার বান্ডিল ৩শ টাকা, ১০ টাকার বান্ডিল ১ হাজার ১৫০ টাকা, ২০ টাকার বান্ডিল ২ হাজার ২৫০ টাকা, ১০০ টাকার বান্ডিল ১০ হাজার ১০০ টাকা।

তবে, বাজারে ছিল না ৫ টাকা ও ৫০ টাকার বান্ডিল। ঈদ ঘনিয়ে আসার আগে আগে এসব নোটের বান্ডিলও পাওয়া যাবে বলে জানান দোকানিরা। 

ফলপট্টি এলাকার অস্থায়ী টাকার দোকানি রহিম মুন্সী জানান, প্রতিবছরই ঈদের সময় নতুন টাকার বেশ চাহিদা থাকে। এবারও চাহিদা রয়েছে। কিছু নোট এখন বাজারে অপর্যাপ্ত রয়েছে। তবে তা ঈদের আগে চলে আসবে।

ক্রেতা ওবায়দুল্লাহ জানান, ব্যাংকে চাইলেও টাকা পাওয়া যায় না। বড় বড় ব্যবসায়ীরা আগেই টাকা নিয়ে যায়। ঈদে তো বাচ্চারা নতুন টাকা সালামি চায়। নতুন টাকা পেলে খুশি হয়। তাই গ্রামে যাওয়ার আগে নতুন টাকা নিয়ে যাই। দেড় দুইশ টাকা বেশি দিয়ে টাকা কিনে নিয়ে যাচ্ছি। বাচ্চাদেরই তো ঈদ তাদের খুশিতে আমাদের খুশি।

কিউএনবি/অনিমা/ ১লা মে ২০২২ খ্রিস্টাব্দ /বিকাল ৩:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit