বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম
স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব কিনছেন মেসি ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, এনসিপি নেত্রী কারাগারে ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসের আপত্তি, নীরব সম্মানে বিশেষ বার্তা ফারুক ও ওমরের স্ত্রীকে ডিভোর্সে গুণতে হবে ২২ হাজার ৯৪৫ কোটি টাকা! দরপত্র ছাড়াই আরও ১৮ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত মেট্রোরেলের ২৭টি বিয়ারিং প্যাডের অবস্থা ক্রিটিক্যাল শুভশ্রীর এক শব্দের ক্যাপশন, দেব-ভক্তদের মনে জাগল নানা প্রশ্ন বড় পর্দায় প্রথমবার বাঁধন-ফারিয়ার জুটি, আসছে ‘লজ্জা’ ব্যাংক থেকে বিনা সুদে পাওয়া যাবে ঋণ, পাবেন যারা তারেক রহমান বাংলাদেশে তৃণমূলের রাজনীতির সূচনা করেছেন: মঈন খান

যে তিন দেশে আজ উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মে, ২০২২
  • ৩০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তান এবং আফ্রিকার দুই দেশ নাইজার ও মালিতে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। তবে আরব ও মুসলিম বিশ্বের বেশিরভাগ সরকারীভাবে সোমবার শাওয়ালের প্রথম দিন হিসাবে ঘোষণা করেছে। শনিবার আফগানিস্তানের কয়েকটি প্রদেশে পবিত্র শাওয়াল মাসে চাঁদ দেখা যাওয়ায় আজ ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে দেশটিতে।

খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দেশটির সর্বোচ্চ আদালত চাঁদ দেখতে পাওয়ার ঘোষণা করে। এজন্যই রোববার দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। দেশটির বর্তমান তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ তার টুইটার অ্যাকাউন্ট থেকে শনিবার রাতে একটি পোস্ট করেন। সেখানে তিনি লিখেন, রোববার ঈদুল ফিতর হিসেবে ঘোষণা করেছে দেশটির সুপ্রিমকোর্ট।

এদিকে আফগানিস্তানের সুপ্রিমকোর্ট এক বিবৃতিতে জানায়, দেশটির ফারাহ, গজনি, কান্দার এবং ঘর প্রদেশের ২৭ জন চাঁদ দেখেছে এবং এ সংক্রান্ত প্রমাণ কমিটির কাছে উপস্থাপন করেছে। এর আগে সৌদি আরবের সুপ্রিমকোর্ট জানায়, দেশটির আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই সোমবার দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে। সৌদি আরব ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, ইয়েমেন, সুদানসহ আরও বেশ কিছু দেশ সোমবার ঈদুল ফিতর উদযাপন করবে।

সূত্র: খালিজ টাইমস

 

 

কিউএনবি/আয়শা/১ মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/দুপুর ২:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit