রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

রাশিয়ার সঙ্গে ভারতের দূরত্ব দেখতে চায় যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মে, ২০২২
  • ১০৮ Time View

ডেস্কনিউজঃ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, নিষেধাজ্ঞা না থাকলেও রাশিয়ার সঙ্গে ভারতের দূরত্ব দেখতে চায় যুক্তরাষ্ট্র। রাশিয়া থেকে তেল ও অস্ত্র কিনতে দিল্লির ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিবর্তে মস্কোমুখী থেকে স্বেচ্ছায় মুখ ফিরিয়ে নেওয়ার পরামর্শ দেন ব্লিঙ্কেন।

চলতি সপ্তাহে মার্কিন কংগ্রেসে একাধিক শুনানিতে রাশিয়া-ভারতের সম্পর্কের বিষয়টি সামনে আসে। শুনানিতে ইউক্রেনে সামরিক অভিযান সত্ত্বেও রাশিয়ার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বাড়ানোয় দিল্লির ওপর চাপ সৃষ্টি করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন ডেমোক্র্যাটিক সিনেটর।

সিনেট কমিটির পররাষ্ট্রবিষয়ক প্রধান বব মেননদেজ বলেছেন, রাশিয়া থেকে এখনো তেল কিনছে ভারত। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রুশ এস-৪০০ অস্ত্র কিনছে। ইউক্রেন প্রসঙ্গে জাতিসংঘে ভোটদানে বিরত থাকছে।

সিনেটর ক্রিস ভ্যান হোলেন বলেন, কেন আমরা সেসব দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করছি না … যেসব দেশ রাশিয়া থেকে পণ্য আমদানি বাড়াচ্ছে?

তিনি আরো বলেছেন, এমন কয়েকটি দেশ আছে, যারা রাশিয়ার তেলের মূল্য ছাড় দেওয়ার সুবিধা নিচ্ছে। আর তা শুধু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেই সহায়তা করছে।
সূত্র: ডন নিউজ।

কিউএনবি/বিপুল/১লা মে ২০২২ খ্রিস্টাব্দ/ দুপুর ২.৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit