সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

সৌদি যুবরাজকে আলিঙ্গন করে কিসের ইঙ্গিত দিলেন এরদোগান?

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ১০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজপরিবারের কঠোর সমালোচক যুক্তরাষ্ট্রে নির্বাসিত সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ঘটনায় সৌদি আরবের সঙ্গে সম্পর্কের ফাটল ঘটে তুরস্কের। এই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হিসেবে সৌদি যুবরাজ যুবরাজ মোহাম্মদ বিন সালমানকেই দায়ি করেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ। তবে সৌদি সফরকালে সেই সৌদি যুবরাজকেই আলিঙ্গন করে আগের সব বিভেদ ভোলার ইঙ্গিত দিয়েছেন এরদোগান। এমনকি সৌদির সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে অঙ্গীকারও করেছেন দুই নেতা। ফিয়ান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

২০১৮ সালে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে খাসোগিকে হত্যার পর এই প্রথম সৌদি সফরে গেলেন এরদোয়ান। ওই হত্যাকাণ্ডের ঘটনা দুই দেশের সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়। সম্পর্কোন্নয়নে এরদোয়ান সৌদির কার্যত শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন।

অবশ্য এরদোগানের সৌদি সফরের আগে থেকেই দুই দেশের মধ্যে সম্পর্কোন্নয়নের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। চলতি বছরের এপ্রিলে খাসোগি হত্যাকাণ্ডে সৌদি সন্দেহভাজনদের বিচার স্থগিত করে ওই মামলা সৌদি আরবে স্থানান্তর করে তুরস্ক। দীর্ঘদিন ধরেই ওই মামলা সৌদিতে হস্তান্তরের দাবি জানিয়ে আসছিল রিয়াদ। 

২০১৮ সালের ২ অক্টোবর ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করে সৌদি গুপ্তচরেরা। পরে তার লাশ কেটে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে। এমনকি তার দেহাবশেষের সন্ধানও পাওয়া যায়নি।

পশ্চিমা বিশ্বে এমবিএস নামে পরিচিত যুবরাজ শুরু থেকেই হত্যায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে।

কিউএনবি/অনিমা/ ৩০ এপ্রিল ২০২২খ্রিস্টাব্দ /রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit