মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

নাঈমের পর চট্টগ্রাম টেস্টের দলে মোসাদ্দেক

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ১১৭ Time View

স্পোর্টস ডেস্ক : তরুণ অল-রাউন্ডার মেহেদি হাসান মিরাজ ইনজুরিতে আক্রান্ত হওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজে দল সাজানোই কঠিন হয়ে গেছে বাংলাদেশের জন্য। মিরাজের বদলি হিসেবে এর আগে  অফ স্পিনার নাঈম হাসানকে দলে ডাক হয়েছিল। এবার বাড়তি ক্রিকেটার হিসেবে চট্টগ্রাম টেস্টের দলে ডাক পেলেন আরেক অল-রাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। গত কয়েকটা সিরিজ ধরে মিরাজ দারুণ ফর্মে আছেন।

তার জায়গায় সুযোগ পাওয়া দুজনের মাঝে একজনকে খেলানো হবে। আজ প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন সাংবাদিকদের বলেন, ‘একজন অল-রাউন্ডার নিলাম। যেহেতু মিরাজ নেই, নাঈম কিছুদিন ধরে খেলার বাইরে আছে। ক্যাম্পে দুজন কেমন করে, কী অবস্থায় আছে সেটা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। ‘

জাতীয় দলে অনিয়মিত মোসাদ্দেক ২০১৯ সালের সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছেন। তবে ঢাকা প্রিমিয়ার লিগে অবশ্য ব্যাটে–বলে ধারাবাহিক ছিলেন ২৬ বছর বয়সী অল-রাউন্ডার।  ১৫ ইনিংসে ৪৭ গড়ে ৬৫৮ রানের পাশাপাশি নিয়েছেন ১৬ উইকেট। ১৫ মে থেকে শুরু হতে যাচ্ছে চট্টগ্রাম টেস্ট।  ২৩ মে দ্বিতীয় টেস্ট শুরু হবে মিরপুর শেরেবাংলায়।  

প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল : মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মাহমুদুল হাসান, নাজমুল হোসেন, ইয়াসির আলী, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, খালেদ আহমেদ, নুরুল হাসান, রেজাউর রহমান, শহীদুল ইসলাম, শরীফুল ইসলাম, নাঈম হাসান, মোসাদ্দেক হোসেন।

 

 

কিউএনবি/আয়শা/৩০শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit