বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন

বিচার চাইতে আন্তর্জাতিক আদালতে যেতে পারে বিএনপি : ফখরুল

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ১৩১ Time View

ডেস্কনিউজঃ দেশের বিচার বিভাগের স্বাধীনতা না থাকায় গুম-খুনের বিচার চাইতে বিএনপি আন্তর্জাতিক আদালতের যেতে পারে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৩০ এপ্রিল) গুমের শিকার বিএনপি নেতা ইলিয়াস আলির পরিবারকে ঈদ উপহার দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, গুমের বিষয়ে সরকারের কোনও উদ্বেগ বা উদ্যোগ নেই। তারা ক্ষমতায় থাকতে আইনশৃক্ষলা বাহিনী দিয়ে বিরোধী মতকে গুম করছে।

তিনি বলেন, এই সরকার এখন রাজৈনতিকভাবে দেউলিয়া হয়ে র‌্যাব কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের কাছে সহায়তা চাচ্ছে।

বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের রাজনীতিতে গুমের কালচারটা কখনই ছিল না। এমনকি যারা জবর-দখলকারী ক্ষমতায় থাকেন, কর্তৃত্ববাদী সরকাররাও এই ঘটনা ঘটাননি। কিন্তু বাংলাদেশে আমরা এই প্রথম রাজনৈতিক প্রতিপক্ষকে গুম করে দেওয়া দেখলাম।

মির্জা ফখরুল বলেন, ইতোমধ্যে অধিকার প্রতিষ্ঠানগুলো রিপোর্ট করেছে বিএনপির ৬ শতাধিক নেতাকে গুম করা হয়েছে। এটা এখন আন্তর্জাতিকভাবেও স্বীকৃত।

কিউএনবি/বিপুল/ ৩০ এপ্রিল ২০২২খ্রিস্টাব্দ /দুপুর ০২:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit