বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালিত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন আত্মসমর্পণের পরও দস্যুতায় ফিরেছেন ৮ জন দেশের পথে মির্জা আব্বাস সরকারি খরচে হজ করলে ফরজ আদায় হবে কি? সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন শানাকা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণ গেল

উত্তাপ কমাতে আসছে কাল বৈশাখী

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ১৬১ Time View

ডেস্ক নিউজ : দেশের বিভিন্ন স্থানে তীব্র তাপদাহ বহমান। এরই মধ্যে শোনা যাচ্ছে মেঘের গর্জন। রাজধানী ঢাকাসহ দেশের তিন জেলা ও পাঁচ বিভাগে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে রয়েছে কাল বৈশাখী ঝড়ের পূর্বাভাসও। দেশের সকল নদ-নদী বন্দরগুলোকে ১ নম্বর সর্তক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এ বিষয়ে আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ জানিয়েছেন, সারাদেশে দিনের তাপমাত্রা কমবে। আর রাতে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম থাকবে। ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ-দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ১৫ থেকে ২০ কিলোমিটার, যা অস্থায়ীভাবে দমকায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। আগামী দুই দিনে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি বাড়তে পারে আর বর্ধিত পাঁচ দিন পর্যন্ত তাপমাত্রা নিম্মমুখী থাকবে। দিন ও রাতের তাপমাত্রা কমতে থাকবে।

এদিকে এক বার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অঞ্চলসমুহের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসকল এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর হুশিয়ারি সংকেত পূর্ণ: ২ নম্বর হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যত্র পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ওইসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত পূর্ণ: ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এই পূর্বাভাসের মধ্যেও শনিবার (৩০ এপ্রিল) দেশের টাঙ্গাইল, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারিপুর, রাঙামাটি, রাজশাহী ও পাবনা জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এর মধ্যে কিছু এলাকায় তাপপ্রবাহ কমে যাবে। তবে গত চার দিনের তুলনায় তাপমাত্রা অন্তত ১ ডিগ্রি সেলসিয়াস কমেছে।

কিউএনবি/অনিমা/৩০শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit