শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

ঈদ উপলক্ষে দরিদ্রদের মধ্যে ফ্যাড-ক্যাব সিলেট জোনের খাদ্য সামগ্রী বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ১১৮ Time View

সিলেট প্রতিনিধি : ফরেন এডমিশন এন্ড ক্যারিয়ার ডেভলাপমেন্ট কনসালটেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাড-ক্যাব) সিলেট জোনের উদ্যোগে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ গতকাল ২৯ এপ্রিল শুক্রবার বিকেলে নগরীর কাজী ইলিয়াছ এলাকায় অনুষ্ঠিত হয়।ফ্যাড-ক্যাব সিলেট জোনের সভাপতি মোঃ ফেরদৌস আলমের সভাপতিত্বে ও সেক্রেটারী আবু তৈয়ব দিপু’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ফ্যাড-ক্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এডভোকেট মোঃ আব্দুল হাফিজ, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান আতিকুর রেজা চৌধুরী, সদস্য পলাশ চক্রবর্তী, মঞ্জুরুল ইসলাম, সৈয়দ কামরুজ্জামান, আশরাফ হোসাইন পাটুয়ারী, সাইদ আহমদ প্রমুখ। এছাড়াও ফ্যাড-ক্যাব এর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৩ শতাধিক দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে চাল, ডাল, পিয়াজ, আলু, তৈল, চিনি, সেমাই ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করেন ফ্যাড-ক্যাব সিলেট জোনের নেতৃবৃন্দ।অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্থ মানবতার কল্যাণে দরিদ্র, বঞ্চিত মানুষের সেবা ও জীবন মান উন্নয়নে ফ্যাড-ক্যাব সিলেট জোন কাজ করে যাচ্ছে। গরিব অসহায় মানুষদের সহযোগিতার মাধ্যমে মুখে হাসি ফুটাতে কার্যক্রম পরিচালনা হচ্ছে। তারই ধারাবাহিকতায় ঈদ উপলক্ষে দরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বক্তারা দেশ জাতি ও মানুষের কল্যাণে সবাইকে নিজ নিজ অবস্থা থেকে কাজ করার আহবান জানান। 

কিউএনবি/অনিমা/২৯শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit