মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

‘গুমের শিকার ব্যক্তিরা জীবিত নাকি মৃত সন্ধান দেন, মিলাদ দেব’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ১৪২ Time View

ডেস্কনিউজঃ বিভিন্ন সময় গুমের শিকার ব্যক্তিদের আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগে ফিরিয়ে দেওয়ার জন্য আবারও আকুতি জানিয়েছেন স্বজনরা। তাঁরা বলেন, মৃত ও জীবিত যা-ই হোক সন্ধান দিন।

আজ শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মায়ের ডাক’ নামের একটি সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই আকুতি জানান গুমের শিকার ব্যক্তিদের স্বজনরা। পবিত্র ঈদুল ফিতরের আগে গুম হওয়া সবাইকে মায়ের কোলে ফিরিয়ে দিন শিরোনামে এই সংবাদ সম্মেলন হয়।

২০১৯ সালে ‘নিখোঁজ’ হন পল্লবীর কাঠ ব্যবসায়ী ইসমাইল হোসেন। সংবাদ সম্মেলনে তার স্ত্রী নাসরিন জাহান বলেন, তিনি তিন বছর ধরে স্বামীর সন্ধানে দ্বারে দ্বারে ঘুরছেন। ‘গুম’ শব্দটা দুই অক্ষরের, কিন্তু যন্ত্রণা দিনের পর দিন। তার স্বামীর খোঁজ আজ পর্যন্ত কেউ দিতে পারেনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে নাসরিন জাহান বলেন, ‘আপনার মানবতার হাত কি আমাদের দিকে বাড়িয়ে দিতে পারেন না? আমরা সিংহাসন চাই না। আমার স্বামী বেঁচে আছেন, নাকি মরে গেছেন, আমি একটু মিলাদ দেব, একবার সন্ধান দেন। ‘

নাসরিন জাহান যখন কথা বলছিলেন তখন সংবাদ সম্মেলনে উপস্থিত গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা চোখ মুছতে থাকেন।

ভোলা থেকে এসেছেন বৃদ্ধ কয়ছর আহাম্মদ গাজী। ১৯ এপ্রিল রাতে তার ছেলে মো. মহাসিনকে রাজধানীর শেওড়াপাড়া থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দেওয়া লোকজন তুলে নিয়ে যায়। মহাসিন পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত। সংবাদ সম্মেলনে তার বাবা কয়ছর আহাম্মদ গাজী বলেন, আমার মহাসিন কই? মহাসিন কী অপরাধ করছে? কাঁদতে কাঁদতে শুধু এটুকুই বলতে পারেন তিনি।

মহাসিনের স্ত্রী ফরিদা ইয়াসমিন বলেন, ১০ দিন হয়ে গেছে। কেউ তার স্বামীর বিষয়ে কোনো তথ্যই দিচ্ছে না। তিনি তার স্বামীকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানান।

২০১৩ সালে বিএনপি নেতা আনোয়ার হোসেনকে কিভাবে চোখে কালো কাপড় বেঁধে তুলে নিয়ে যাওয়া হয় তার বর্ণনা দেন তার মেয়ে রাইসা। সে বলে, আমি কি বাবার সঙ্গে ইফতার করতেও পারব না। ঈদের নামাজ পড়ে এসে বাবা কি আমাদের সঙ্গে খাবে না?

গুলশান থানা ছাত্রদলের সাবেক সহসভাপতি সাইফুর রহমান সজীবের বাবা শফিক জানান, তার ছেলে ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি গুম হয়। তার প্রশ্ন, আমার ছেলে চোর, ডাকাত, না সন্ত্রাসী? বিএনপি করে, এটাই কি তার অপরাধ?

বাংলাদেশ সিভিল সোসাইটি ফর মাইগ্রেন্টসের (বিসিএসএম) চেয়ার অধ্যাপক সি আর আবরার বলেন, গুমের কথা স্বীকার না করে ব্যঙ্গ করা হচ্ছে। জনগণের প্রতি ন্যূনতম সম্মান থাকলে এভাবে কথা বলা যায় না। গুমের বিষয়ে সরকার যদি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছে জবাবদিহি করতে পারে, তাহলে দেশের জনগণের কাছে জবাবদিহি করছে না কেন বলে প্রশ্ন করেন তিনি।

আইন ও সালিস কেন্দ্রের নির্বাহী কমিটির মহাসচিব নূর খান বলেন, রাষ্ট্র যখন তার কৌশল হিসেবে গুমকে ব্যবহার করে তখন এটি বন্ধ করা যায় না। যতক্ষণ না রাষ্ট্র তার সিদ্ধান্ত পরিবর্তন করে।

সরকারের কাছে অনুনয় করে কান্নাকাটি করে স্বজনদের ফিরে পাওয়া যাবে না বলে মন্তব্য করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মায়ের ডাকের এই আয়োজন জাতীয় প্রেস ক্লাবে করার জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু অনুমতি মেলেনি।

মায়ের ডাকের সমন্বয়কারী মঞ্জুর হোসেন ঈশার পরিচালনায় আরো বক্তব্য দেন অধিকারের পরিচালক নাসির উদ্দিন, মানবাধিকারকর্মী রেজাউর রহমান, মায়ের ডাকের সমন্বয়কারী আফরোজা ইসলাম প্রমুখ।

কিউএনবি/বিপুল/২৯ এপ্রিল ২০২২ খ্রিস্টাব্দ/ রাত ১০.৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit