মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

ঝড়ে ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিলেন বিশিষ্ট্র ব্যাবসায়ী রুহুল আমিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ১৯৭ Time View
আসাদুজ্জামান আসাদ,দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করেছে ফুলবাড়ীর আমিন অটো রাইস মিল এর স্বত্বাধিকারী বিশিষ্ট্র ব্যাবসায়ী শিল্পপতি আলহাজ্ব মো. রুহুল আমিন।শুক্রবার বিকেল তিনটায় পার্বতীপুর উপজেলার মৌলভিডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চত্বরে আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন,প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। 
এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, আমিন অটো রাইস মিল এর স্বত্বাধিকারী বিশিষ্ট্র ব্যাসায়ী শিল্পপতি আলহাজ্ব মো. রুহুল আমিন, হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাহিদুল ইসলাম সোহাগ, ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল আলম ডাবলু প্রমুখ।ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, পাঁচ কেজি আলু, এক কেজি ডাল ও এক লিটার সয়াবিন তেল সহায়তা প্রদান করা হয়।
উল্লেখ, গত মঙ্গলবার (২৬ এপ্রিল) দিনাজপুরের পার্বতীপুরে কালবৈশাখী ঝড়ে দেয়াল ধসে এক কিশোরী নিহত হয় এ ঘটনায় আরো অনেকে আহত হয়েছেন। ওইদিন মধ্যরাতে উপজেলার মধ্যপাড়া, হরিরামপুর ও মৌলভী ডাঙ্গাসহ বেশ কয়েকটি গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখীর তা-বে ঘরবাড়ী, গাছপালাসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

কিউএনবি/অনিমা/২৯শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit