সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
৯ জুলাইয়ের মধ্যে সিটিজেন্স চার্টার হালনাগাদের নির্দেশ মাউশির বাংলা একাডেমিতে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে শেষ শ্রদ্ধা রোনালদো বনাম ইয়ামাল: আইবেরিয়ান ডার্বিতে ফুটবল বিশ্বের নজর মৃত্যুর দেড় বছর পর আসামি খালাস এত যুদ্ধ থামালাম, তবুও নোবেল পেলাম না—ট্রাম্পের আফসোস স্পিকার ও ১১ দলকে কোরআনের আয়াত শুনিয়ে জুলাই শহীদদের স্মরণ করল ইরান ২০২৭ সালে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল মায়ানমার সীমান্তে নজরদা‌রি বা‌ড়ি‌য়ে‌ছে সরকার : পররাষ্ট্রমন্ত্রী জাইকার সঙ্গে সম্পর্ক আরো জোরদারের প্রত্যাশা মির্জা ফখরুলের পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া

শাহজালালে ২৭৩ আইফোনসহ দেড় কেজি সোনা জব্দ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ১২৬ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর শাহজালাল বিমানবন্দরে ২৭৩টি আইফোন এবং দেড় কেজির বেশি স্বর্ণালংকারসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম। তার কাছ থেকে জব্দ করা মোবাইল ফোন ও স্বর্ণালংকারের বাজারমূল্য প্রায় সাত কোটি টাকা। বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়। ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার সানোয়ারুল কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের ইকে৫৮৪ ফ্লাইটে বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন তৌফিক বিন রেজা নামে ওই যাত্রী। গোপন সংবাদের ভিত্তিতে তাকে শনাক্ত করা হয়। পরে তৌফিক বিন রেজার কাছে থাকা ছয়টি লাগেজ তল্লাশি করে ২৭৩টি আইফোন থার্টিন প্রো ম্যাক্স ছাড়াও সামস্যাং নোট ২০, গুগল পিক্সেলসহ প্রায় সাড়ে তিনশ মোবাইল হ্যান্ডসেট পাওয়া যায়। এ ছাড়া তার কাছে প্রায় এক কেজি ছয়শ গ্রাম ওজনের স্বর্ণালংকার ও সোনার বারও পাওয়া যায়।

সানোয়ারুল কবীর জানান, এসব আইফোন এবং স্বর্ণালংকার ও সোনার বারের আনুমানিক বাজারমূল্য প্রায় সাত কোটি টাকা।  তিনি জানান, তৌফিক বিন রেজা প্রায়ই বিদেশ ভ্রমণ করতেন। তার বিরুদ্ধে কাস্টমস আইন এবং ফৌজদারি আইনে দুটি মামলা করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৯শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit