রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

জুমাতুল বিদা: আল আকসায় ইসরায়েলি অভিযানে আহত ৪২

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ১৫০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দখলকৃত জেরুজালেমের আল আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর অভিযানে অন্তত ৪২ ফিলিস্তিনি আহত হয়েছেন। আজ শুক্রবার রমজান মাসের শেষ জুমার দিন (জুমাতুল বিদা) ইসরায়েল এই অভিযান চালায় বলে জানিয়েছে, কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। স্থানীয় রেড ক্রিসেন্ট জানিয়েছে, অধিকাংশ আহতই শরীরের উপরিভাগে আঘাত পেয়েছেন। আহতদের মধ্যে ২২ জনকে হাসপাতালে নিতে হয়েছে। 

ইসরায়েল পুলিশের দাবি,  মসজিদে নামাজ পড়তে আসা ফিলিস্তিনিরা পাথর ও আগুন জাতীয় জিনিস ছোড়ার পরই ইসরায়েলি বাহিনী আল আকসায় প্রবেশ করে। প্রত্যক্ষদর্শীরা বলছে, পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তিন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দুই জন পাথর ছুড়েছে, আরেকজনের বিরুদ্ধে ‘বোমা’ ছোড়ার অভিযোগ এনেছে পুলিশ।

যদিও প্রতিবারের মতোই এবারও রমজান মাস ঘিরে আল আকসায় অভিযানের হার বাড়ায় পুলিশ। মুসলিমদের পবিত্র এই মাসের শুরু থেকে আল আকসা সংঘাত বড় আকার ধারণ করে। এই সময়ে ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত কয়েকশ’ ফিলিস্তিনি আহত হয়েছে।

সূত্র: আল জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/২৯শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit