সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

রোনালদোর গোলের পরেও চেলসির সঙ্গে ড্র করল ম্যানচেস্টার ইউনাইটেড

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ১২০ Time View

স্পোর্টস ডেস্ক : জয় যেন সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে। একের পর এক ম্যাচ ড্র, হেরে পয়েন্ট তালিকার সেরা চারের বাইরে চলে গেছে ক্রিস্তিয়ানো রোনালদোরা। লিগের শেষ ছয় ম্যাচে জিতেছে মাত্র একটিতে, ড্র দুটিতে আর হেরেছে তিনটি। সবমিলিয়ে বাজে সময় পার করছে ক্লাবটি। বৃহস্পতিবার রাতেও এর ব্যতিক্রম ঘটেনি, আবারও ড্র করেছে ম্যানইউ। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ম্যানইউ। চেলসির হয়ে গোল করেন মারকোস আলোনসো এবং ম্যানইউকে সমতায় ফেরান ক্রিস্তিয়ানো রোনালদো।

এই ড্র’তে ৩৩ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই থাকল চেলসি। ৩৫ ম্যাচ খেলে ৫৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের ৬০ মিনিটে চেলসিকে এগিয়ে নেন মারকোস আলোনসো। জেমসের ক্রসে কাই হ্যাভার্টজের বাড়িয়ে দেওয়া বলে জাল খুঁজে নেন আলোনসো। তবে ম্যাচে ফিরতে মাত্র দুই মিনিট সময় নেয় ম্যানইউ। ৬২ মিনিটে রোনালদোর গোলে ম্যাচে ফিরে রেড ডেভিলরা। মাতিচের বাড়ানো পাসে অফ সাইড ফাঁদ ভেঙে বক্সের ভেতর থেকে গতির শটে লক্ষ্যভেদ করেন রোনালদো। বাকি সময়ে আর কোনো দল গোল করতে না পারায় সমতায় শেষ হয় ম্যাচ।

 

 

কিউএনবি/আয়শা/২৯শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit