শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম
গ্রামে চিকিৎসার অভাবে কেউ যেন প্রাণ না হারায়: ডা. জুবাইদা তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? গোপালগঞ্জে নারী আইনজীবীর মাথা ফাটানো সেই বিচারক প্রত্যাহার পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের এমপি গাজী নজরুল এখন কোথায়? মেসিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা চোর ধরতে ছাত্রদল নেতাদের অভিনব কৌশল, উদ্ধার ২ চোরাই মোটরসাইকেল ডোমারে চিলাহাটিতে হিমোগ্লোবিন ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে অনুষ্ঠিত সিলেটের এআরডি ভূয়া এনজিও সংস্থার চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

‘গুরুত্বপূর্ণ রেলসেতু’ উড়িয়ে দেওয়ার দাবি ইউক্রেনের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ১১৮ Time View

ডেস্কনিউজঃ দক্ষিণ ইউক্রেনের একজন কর্মকর্তা জানিয়েছেন, দক্ষিণ ইউক্রেনে রাশিয়ানদের জন্য একটি গুরুত্বপূর্ণ রেলসেতু উড়িয়ে দিয়েছে তাদের সেনারা।

ওডেসা সেনা প্রশাসনের মুখপাত্র সেরহি ব্রাটচুক বলেন, বৃহস্পতিবার সকাল ৮টায় ইয়াকমিভকা গ্রামের কাছে অবস্থিত একটি রেলসেতু ধ্বংস করে দেওয়া হয়েছে।

ওডেসা সেনা প্রশাসনের মুখপাত্র সেরহি ব্রাটচুক আরও জানান, দখলদাররা (রুশ সেনারা) এই সেতুটি ব্যবহার করে ক্রিমিয়া থেকে অস্ত্র ও জ্বালানি নিয়ে এসেছিল।

ধ্বংসপ্রাপ্ত ব্রিজটির একটি ছবি প্রকাশ হয়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে বিস্ফোরণ ঘটিয়ে রেলসেতুটির একটি অংশ ধসিয়ে দেওয়া হয়েছে।

এই রেলসেতুটি ক্রিমিয়ার সঙ্গে মেলিতোপোলের সংযোগ তৈরিকারী পথ ছিল।

রাশিয়ার সেনারা ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করার পর মেলিতোপোল দখল করে। মার্চের প্রথম থেকে মেলিতোপোল তাদের হাতেই আছে।

এদিকে এর আগে এপ্রিলের শুরুতে উত্তর ইউক্রেনে একটি গুরুত্বপূর্ণ সেতু উড়িয়ে দিয়েছিল ইউক্রেনের সেনারা।

তারা দাবি করেছিল, এ সেতুটি ব্যবহার করে নিজেদের সেনাদের পুনরায় রশদ পাঠিয়েছিল রাশিয়া।

সূত্র: সিএনএন

কিউএনবি/বিপুল/২৮ এপ্রিল ২০২২খ্রিস্টাব্দ/ রাত ১১.৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit