বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম
স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব কিনছেন মেসি ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, এনসিপি নেত্রী কারাগারে ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসের আপত্তি, নীরব সম্মানে বিশেষ বার্তা ফারুক ও ওমরের স্ত্রীকে ডিভোর্সে গুণতে হবে ২২ হাজার ৯৪৫ কোটি টাকা! দরপত্র ছাড়াই আরও ১৮ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত মেট্রোরেলের ২৭টি বিয়ারিং প্যাডের অবস্থা ক্রিটিক্যাল শুভশ্রীর এক শব্দের ক্যাপশন, দেব-ভক্তদের মনে জাগল নানা প্রশ্ন বড় পর্দায় প্রথমবার বাঁধন-ফারিয়ার জুটি, আসছে ‘লজ্জা’ ব্যাংক থেকে বিনা সুদে পাওয়া যাবে ঋণ, পাবেন যারা তারেক রহমান বাংলাদেশে তৃণমূলের রাজনীতির সূচনা করেছেন: মঈন খান

জয়পুরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ১৬১ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : ‘বিনা খরচে নিন আইনি সহায়তা, শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা’ প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় জয়পুরহাটেও নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

আলোচন সভায় জেলা আইনগত সহায়তা কমিটির সভাপতি এবং জেলা ও দায়রা জজ মো. নূর ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর আলম, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সিনিয়র সহকারি জজ সামিউল ইসলাম, জেলা রেভিনিউ ডেপুটি কালেক্টর রিফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, পিপি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল, জিপি এ্যাড. মোমেন আহম্মেদ চৌধুরী, স্পেশাল পিপি এ্যাড. ফিরোজা চৌধুরী ও আইনজীবি সহ নানা শ্রেণী পেশার মানুুষ। জেলা লিগ্যাল এইড অফিস সুত্রে জানা গেছে, বিগত তিন বছরে ১ হাজার ৩১২টি অভিযোগের মধ্যে ১ হাজার ১৩০টি বিরোধ নিষ্পত্তি হয়েছে। অন্যদিকে, ১ হাজার ২৪১টি আইনগত পরামর্শও প্রদান করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৮শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit