সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম এবার রিয়াল মাদ্রিদকে ৭ গোল দিল বার্সেলোনা কিডনি আবার গজাবে, দালালের এমন কথায় গ্রামটির নাম ‘কিডনি ভ্যালি’ আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত

চৌমুহনী বাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ২৪৯ Time View

ডেস্কনিউজঃ নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে এরই মধ্যে প্রায় ৫০টি দোকান পুড়ে ছাই। নিয়ন্ত্রণের চেষ্টায় ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে চৌমুহনী বাজারের স্টেশন মার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৮টা) এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাজারের ব্যবসায়ীরা ইফতার নিয়ে ব্যস্ত। ওই সময় হঠাৎ স্টেশন মার্কেটের একটি দোকানে আগুন লাগার পরপরই মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে স্টেশন মার্কেটের ফার্মেসি দোকান, হার্ডওয়্যার দোকান, সিরামিক দোকান, প্লাস্টিক দোকান ও গ্যাস সিলিন্ডার দোকানসহ অন্তত ৫০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে চৌমুহনী ও মাইজদী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে যায়। রাত পৌনে ৮টা পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। ততক্ষণে সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনাস্থলে পানি সঙ্কট থাকায় আগুন নিয়ন্তণে বিঘ্ন ঘটে।

চৌমুহনী ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, চাটখিল, সোনাইমুড়ী, কোম্পানীগঞ্জ, ফেনী ও লক্ষীপুর থেকে ফায়ার সার্ভিসের ইউনিট গুলো চৌমুহনী বাজারের ঘটনাস্থলের উদ্দেশে যাত্রা করেছে।

তিনি আরো জানান, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা ছাড়িয়ে যাবে।

কিউএনবি/বিপুল/২৮ এপ্রিল ২০২২খ্রিস্টাব্দ/ রাত ৯.৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit