শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

এবার সিনেমার আমেজে ঈদ ‘আনন্দ মেলা’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ৩০২ Time View

ডেস্কনিউজঃ সিনেমার আমেজে তৈরি হয়েছে বাংলাদেশ টেলিভিশনের এবারের ঈদ ‘আনন্দ মেলা’। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন সাজু খাদেম ও নাদিয়া আহমেদ। নাচ, গান, রোমান্স, ফাইটিং, সাসপেন্স, থ্রিলিং সবই থাকছে পুরো অনুষ্ঠানে।

গত পাঁচ দশকের সিনেমার জনপ্রিয় পাঁচ গানের সঙ্গে থাকছে তুষার খান, চিত্রলেখা গুহ, মুরাদ, চাঁদনি, নিরব, রুহি, মাহিয়া মাহি, সাব্বির, সাজু খাদেম ও নাদিয়া। আরও থাকছে ৩ সংগীতশিল্পী সন্দীপন দাস, কামরুজ্জামান রাব্বি ও মেসবাহ বাপ্পির গাওয়া নারী কণ্ঠের তিন গান।

‘আনন্দ মেলা’ অনুষ্ঠানটি যৌথভাবে প্রযোজনা করেছেন মনিরুল হাসান ও গোলাম মোর্শেদ। এটি প্রচার হবে ঈদের দিন রাত দশটার ইংরেজি সংবাদের পর।

আনন্দ মেলা প্রসঙ্গে বিটিভি সূত্র জানিয়েছে, প্রতিবারই বর্ণিল আয়োজনে সাজানো হয় অনুষ্ঠানটি। তবে এবার দর্শকরা একেবারেই ব্যতিক্রমধর্মী এক আনন্দ মেলা দেখবেন। উপস্থাপনা ও দৃশ্যায়নেও রয়েছে বৈচিত্র্য। সিনেমা বানানোর ঢংয়ে তুলে ধরা হয়েছে এই অনুষ্ঠান।

কিউএনবি/বিপুল/২৮ এপ্রিল ২০২২খ্রিস্টাব্দ/ রাত ৯.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit