মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

ঢাকা প্রিমিয়ার লিগের ট্রফি হাতে শেখ জামালের উল্লাস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ১১৬ Time View

স্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শেষ ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে হারলেও শিরোপা আগে থেকেই নিশ্চিত করে রাখা শেখ জামাল ম্যাচ শেষে উদযাপন করেন। মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নিয়মরক্ষার ম্যাচটিতে ৮ উইকেটের ব্যবধানে হারে শেখ জামাল। ১৫ ম্যাচে ১২ জয়ে শেখ জামালের পয়েন্ট ২৪। সমান ম্যাচে ১১ জয়ে রূপগঞ্জের পয়েন্ট ২২। তাই হেরেও ম্যাচ শেষে ট্রফি নিয়ে উৎসবে মাতে ইমরুল কায়েসের শেখ জামাল। আজ শেখ জামালের দেওয়া ১১৭ রানের লক্ষ্যে রূপগঞ্জ পৌঁছে গেছে ২৫.২ ওভারেই। রকিবুল হাসান ৪০ ও নাঈম ইসলাম ২৩ রানে অপরাজিত থাকেন। তিনে নামা সাব্বির রহমানের ব্যাট থেকে এসেছে ৩৬ রান।

এর আগে টসে জিতে শেখ জামালকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন লিজেন্ডস অব রূপগঞ্জের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ব্যাট করতে নেমে পেসার আল-আমিন হোসেনের পেসে কাবু হয় শেখ জামাল, গুটিয়ে যায় মাত্র ১১৬ রানে। ৮.৪ ওভার বোলিং করে মাত্র ৩১ রান দিয়ে ৬ উইকেট শিকার করেন আল-আমিন। এ ছাড়া ২ উইকেট পান ভারতীয় রিক্রুট চিরাগ জানি। সাকিব আল হাসানের শিকার ১ উইকেট।

শেখ জামালের পক্ষে অধিনায়ক ইমরুল কায়েস সর্বোচ্চ ৫০ রান করেন। ২৫ রান করেন মুশফিকুর রহিম। নুরুল হাসান সোহানের ব্যাট থেকে আসে ১৫ রান। ম্যাচ হেরে আফসোস নেই শেখ জামালের। ম্যাচ শেষ হতেই চ্যাম্পিয়ন জার্সি পরে ট্রফি নেন ক্রিকেটাররা। চ্যাম্পিয়ন বোর্ডের পেছনের দাঁড়িয়ে মাতেন উল্লাসে। তাদের সঙ্গে যোগ দেয় টিম ম্যানেজমেন্টও।

 

 

কিউএনবি/আয়শা/২৮শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit