সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

আনলিমিটেড মেয়াদে ডাটা কেনা যাবে সব সিমে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ১২৫ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : মোবাইল ডাটার মেয়াদের সীমাবদ্ধতা তুলে নিলো মোবাইল অপারেটরগুলো। ফলে প্রথমবারের মতো গ্রামীণফোন, রবি, টেলিটক এবং বাংলালিংক গ্রাহকরা মেয়াদহীন ডাটা প্যাকেজ কেনার সুযোগ পাচ্ছেন।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) মোবাইলের আনলিমিটেড ডাটা প্যাকেজ এবং নিরবচ্ছিন্ন মাসিক ইন্টারনেট প্যাকেজের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। জানা যায়, প্রাথমিকভাবে আনলিমিটেড ডাটা প্যাকেজের মধ্যে গ্রামীণফোনে ১ হাজার ৯৯ টাকায় ১৫ জিবি ও ৪৪৯ টাকায় ৫ জিবি প্যাকেজ কেনা যাবে।

এছাড়া রবিতে ৩১৯ টাকায় ১০ জিবি, বাংলালিংকে ৩০৬ টাকায় ৫ জিবি এবং টেলিটকে ৩০৯ টাকায় ২৬ জিবি ও ১২৭ টাকায় ৬ জিবি পাওয়া যাবে। আনলিমিটেড ডাটা প্যাকেজের মেয়াদ হবে এক বছর। অনুষ্ঠানে অপারেটরদেরকে গ্রাহক সেবার মান উন্নত করার তাগিদ দিয়ে মোস্তাফা জব্বার বলেন, “গ্রাহকরা কল কিংবা ইন্টারনেট সেবার চেয়ে বেশি প্রত্যাশা করে কোয়ালিটি অব সার্ভিস।”

বিটিআরসির চেয়ারম্যান জানান, আনলিমিডেট ডাটা প্ল্যান দীর্ঘ দিনের দাবি ছিল জনগণের। আজ প্রথমবারের মতো সেটি বাস্তবায়িত হলো। প্রসঙ্গত, গত ১৫ মার্চ রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটকে মোবাইল ডেটার আনলিমিটেড মেয়াদ ঘোষণা করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৮শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit