সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম এবার রিয়াল মাদ্রিদকে ৭ গোল দিল বার্সেলোনা কিডনি আবার গজাবে, দালালের এমন কথায় গ্রামটির নাম ‘কিডনি ভ্যালি’ আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪

ঈদের দিন হতে পারে বৃষ্টি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ১৩৮ Time View

ডেস্ক নিউজ : সারা দেশ প্রচণ্ড দাবদাহে বিপর্যস্ত। ঢাকা, খুলনাসহ কয়েকটি বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই গরম শেষে ঈদে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই হিসেবে ঈদের আগের দিন থেকে ঈদের পরদিন পর্যন্ত বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ঈদের দিন, ঈদের আগের দিন ও ঈদের পরের দিন আবহাওয়া কেমন থাকবে এটা চূড়ান্তভাবে আরো দুই দিন পর জানা যাবে। তবে এখন ১০ দিনের যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে ঈদের আগে, পরে ও ঈদের দিন বৃষ্টির আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ঈদের দিন আবহাওয়ার চরিত্র কেমন থাকবে তার সঠিক তথ্য ৭২ ঘণ্টা আগে দিতে পারব। কারণ এখন আবহাওয়া দ্রুত পরিবর্তন হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সিলেট, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। তবে এ বৃষ্টির পরিমাণ খুব বেশি হবে না। তবে আগামী দুই দিন দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস নেই বলে জানান আবহাওয়াবিদ।

 

 

কিউএনবি/আয়শা/২৬শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit