বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

পার্বতীপুরে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ১৫৫ Time View
আসাদুজ্জামান আসাদ ,দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে মঙ্গলবার (২৬ এপ্রিল) রাতে বয়ে যাওয়া ভয়াবহ কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানানো হয়েছে। ঝড়ে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে পার্বতীপুর উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নের মধ্যপাড়া মুন্সিপাড়া মৌলভীর ডাঙ্গা শুকুর ডাঙ্গা আদিবাসী এলাকা। এই এলাকার মানুষদের জন্য ইতোমধ্যে জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাহায্যে সহযোগিতা করা হলেও তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষ থেকে জেলা প্রশাসন ও উর্দ্ধতন কর্তৃপক্ষকে তাঁদের পাশে দাঁড়ানোর আহবান জানানো হয়েছে।

উপজেলার খনিজ শিল্পাঞ্চল মধ্যপাড়া খাগড়াবন্দ গ্রামের মৌলভীর ডাঙ্গা, মুন্সিপাড়া ও শুকুর ডাঙ্গা কালবৈশাখী ঝড়ে মহল্লার অনেক বসত বাড়ি মাটির সঙ্গে মিশে গেছে, গাছ পালা ভেঙ্গে পড়েছে। অনেকেই দেয়াল চাপায় আহত হয়েছে ও বিদ্যুৎ নেই । বাড়ী ঘর হারিয়ে খোলা আকাশের নীচে রয়েছে ক্ষতিগ্রস্ত মানুষগুলো।হতাহতদের মধ্যে ১৩ বছর বয়সের এক কিশোরীর দেয়াল চাপায় মৃত্যু হয়েছে। কিশোরীর নাম কুলসুম বলে জানা গেছে। সে ঝড়ে বাড়ি ঘর ভেঙ্গে পড়তে দেখে খাটের নীচে লুকিয়ে ছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি।পাশাপাশি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্হ হয়েছে আম, কলা লিচু। শিলা বৃষ্টি ও ঝড়ে ক্ষেতের ভূট্রার গাছ হেলে পড়েছে ও বেশ কিছু জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উপজেলা কৃষি অফিসার রাকিবুজ্জামান খান জানিয়েছেন।

শিলা বৃষ্টি ও ভয়াবহ কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা মঙ্গলবার গভীর রাতে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈল ও সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা। যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈল বলেন,মঙ্গলবার রাতেই ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্হ মানুষকে যতটুকু সম্ভব সাহায্য সহযোগিতা করেছি এবং এ কার্যক্রম অব্যাহত রয়েছে।বুধবার সকালে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন সাবেক মন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থেকে সব রকমের সাহায্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন।অপর দিগে ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে বিপদগ্রস্হ মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা মোঃ আমজাদ হোসেন। এ ছাড়াও হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সোহাগ সর্বক্ষনিক ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছেন। বুধবার বিকেলে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ফেসবুক ভিত্তিক সেচ্ছাসেবী সংগঠন ডু-নেশনের পক্ষ থেকে ইফতার বিতরণ করেন।

 

কিউএনবি/অনিমা/ ২৮ এপ্রিল ২০২২খ্রিস্টাব্দ /সকাল ১০:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit