বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

‘গণতন্ত্র উদ্ধারের ফয়সালা হবে রাজপথে’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ১৩১ Time View

 

ডেস্ক নিউজ : বাংলাদেশের মানচিত্রে গণতন্ত্র উদ্ধারের ফয়সালা হবে রাজপথে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, আমরা চাই একটি গণতান্ত্রি রাষ্ট্র যে রাষ্ট্রে জনগণের অধিকার থাকবে, মানবাধিকার থাকবে, সরকার যদি দাবি মেনে না নেয় তা হলে বাংলাদেশের মানচিত্রে গণতন্ত্র উদ্ধারের ফয়সালা রাজপথেই হবে। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ধোবাউড়ায় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মফিজ উদ্দিন, সহসভাপতি খলিলুর রহমান, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান মানিক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল কুদ্দুছ, ফরহাদ রব্বানী সমুন, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান লিটন, মাহমুদল হাসান সোহাগ, আবুল কাসেম ডলার, আমিনুল ইসলাম, সাজ্জাদ হোসেন খান, রফিকুল ইসলাম, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক কাছম আলী, মাসুদ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান, সদস্যসচিব কামরুল ইসলাম সুমন, ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিন, সদস্য সচিব সাইফুল ইসলাম পলাশ, রাজু খান, দেলোয়ার হোসেন, সিরাজুল ইসলাম, কলেজ শাখার আহ্বায়ক সারোয়ার হোসেন, তাঁতী দলের আহ্বায়ক উছমান গনি, সদস্য সচিব হাসান শাহ, যুগ্ম আহ্বায়ক আকিকুল ইসলাম ও অঙ্গ সংগঠনের নেতৃবন্দ।

 

 

কিউএনবি/আয়শা/২৬শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit