মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
রোহিঙ্গা জনগোষ্ঠীর ভার আর বহন করতে পারছে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খুলনায় ছেলেকে হত্যার দেড় মাস পর বাবাকে গুলি করে হত্যা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, ৮ অক্টোবর পর্যন্ত নিশ্চায়নের সুযোগ ‘বাংলাদেশ এখন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে ভাবছে’ অহংকার রোনালদোকে জীবন্ত গিলে খাচ্ছে : দুগারি স্পেনের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী যে কৌশলে বন্যপ্রাণী রক্ষায় সাফল্য পেল ভারত ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান

স্বাধীনতা দিবসে হিলি সীমন্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ১০৭ Time View

 

মোঃ আব্দুল আজিজ হিলি (দিনাজপুর) প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হিলি সীমান্ত এলাকায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় হয়েছে। শনিবার বেলা ১১টায় দিনাজপুরের হিলি সীমান্তের শূন্যরেখায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) কোম্পানি কমান্ডারদের মধ্যে স্যালুট ও মিষ্টির মাধ্যমে শুভেচ্ছা বিনিময় হয়।

পরে বিজিবি স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে উপহার হিসেবে মিষ্টির প্যাকেট তুলে দেন বিএসএফের হিলি বিওপির কোম্পানি কমান্ডারকে। কিছু সময় পর বিএসএফও শুভেচ্ছার মাধ্যমে মিষ্টির প্যাকেট তুলে দেন হিলি সিপি বিওপির বিজিবিকে। এ সময় একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলিও করেন তাঁরা। সেখানে উপস্থিত ছিলেন বিজিবি-বিএসএফের নারী সদস্যরা। বিজিবির হিলি ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইয়াছিন আলী জানান, অনেক ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে অর্জিত স্বাধীন দেশের সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তে দুই দেশের বাহিনী নিজ নিজ দেশের পক্ষে দায়িত্ব পালন করছে। বাংলাদেশের স্বাধীনতা দিবসের আনন্দ ভাগাভাগি করে নিতে এ আয়োজন।

 

 

কিউএনবি/আয়শা/২৬শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit